
টানা বৃষ্টির মধ্যে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবে গত এক মাসে, ৪৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে গত তিন দিনেই শনাক্ত হয়েছেন ১৬ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুর দেড়টা পর্যন্ত বহির্বিভাগে জ্বর, শরীরব্যথা ও ত্বকে র্যাশসহ বিভিন্ন উপসর্গ নিয়ে প্রায় শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন। চলতি জুলাই মাসে ডেঙ্গুজনিত জটিলতায় ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজকে পর্যন্ত হাসপাতালে তিনজন রোগী চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) সুদেব হালদার জানান, গত ২২ জুন থেকে আজ ২২ জুলাই পর্যন্ত ৪৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে প্রায় ১৫ দিন পরীক্ষার কিট না থাকায় পরীক্ষা বন্ধ ছিল। তিন দিন আগে কিট সরবরাহের পর পুনরায় পরীক্ষা শুরু হলে এই তিন দিনেই ১৬ জনের ডেঙ্গু ধরা পড়ে।
সুদেব হালদার আরও জানান, উপজেলার ১৪টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারেও ডেঙ্গু রোগী শনাক্ত হলেও সেসব তথ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানে নেই।
সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের একটি অংশ সংস্কারাধীন থাকায় ওয়ার্ড সংকট তৈরি হয়েছে। এ কারণে ডেঙ্গু রোগীদের সাধারণ ওয়ার্ডেই অন্যান্য রোগীর সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তানভীর মাহমুদ অনিক বলেন, হঠাৎ করেই ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে বাহিরদিয়া ও ফকিরহাট সদর এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি। প্রতিদিন বহির্বিভাগে গড়ে শতাধিক রোগী জ্বর, শরীরব্যথা ও র্যাশের উপসর্গ নিয়ে আসছেন। অনেকেই ডেঙ্গু পরীক্ষা করাতে অনীহা প্রকাশ করেন। প্রতিদিন ২০ থেকে ২২ জন রোগীর মধ্যে ডেঙ্গুর প্রবল উপসর্গ দেখা যাচ্ছে। তাদের শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
হাসপাতালে চিকিৎসাধীন রিনা বেগম বলেন, `কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলাম। প্রথমে সাধারণ জ্বর ভেবে ওষুধ খেলেও অবস্থার উন্নতি হয়নি। পরে হাসপাতালে এসে পরীক্ষা করালে ডেঙ্গু শনাক্ত হয়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছি।'
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ জামান বলেন, সরকারি হাসপাতালে এনএস-১ ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থাও রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম শুরু হবে।
রোকনুজ জামান আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা জরুরি। টানা বৃষ্টির কারণে অনেক স্থানে পানি জমে আছে। সেখানে এডিস মশার জন্ম হতে পারে। এ কারণেও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে পারে। তাই বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা ও আশপাশে কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না।

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মৌলভীবাজারের কমলগঞ্জসহ জেলার বিভিন্ন পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে পরিবেশ, প্রতিবেশ, কৃষিজমি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে; সরকার হারাচ্ছে রাজস্ব। প্রশাসন অভিযান চালানোর কথা জানিয়েছে।
২ মিনিট আগে
বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে উপাধ্যক্ষ পদে যোগ দিতে পারেননি অধ্যাপক মোসা. মেহবুবা আলম। তিনি ফরিদপুরের রাজেন্দ্র কলেজ থেকে আজ বুধবার যোগদানের চেষ্টা করেছেন। অধ্যাপক মেহবুবা নন-ক্যাডার শিক্ষক হওয়ায় তাঁকে এ সরকারি কলেজে যোগদানে একজোট হয়ে আপত্তি তুলেছেন বরিশালের বিভিন্ন কলেজের ক্যাডার শিক্ষকেরা।
২২ মিনিট আগে
জয়পুরহাটে ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে ক্রেতার ধাক্কায় পড়ে গিয়ে আহত হওয়া অরুণ কুমার দেবনাথ (৫২) নামে এক কর্মচারী মারা গেছেন।
২৮ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তিতে মাদকদ্রব্য বেচাকেনা বন্ধে বুধবার অভিযান চালিয়ে চিহ্নিত প্রায় ৩০০ মাদক কারবারির কক্ষের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন।
২৮ মিনিট আগে