
চট্টগ্রামের জব্বারের বলীখেলার ১১৬তম আসরে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রেখেছেন কুমিল্লার বাঘা শরীফ। আজ শুক্রবার সন্ধ্যার আগে কুমিল্লার আরেক বলী রাশেদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন তিনি। এর আগে বিকেল ৪টায় নগরের ঐতিহাসিক লালদীঘি মাঠের অস্থায়ী মঞ্চে শুরু হয় এবারের বলীখেলা। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১২০ জন বলী অংশ নেন।
গত বছর জব্বারের বলীখেলায় প্রথমবার অংশ নিয়েই শরীফ বাজিমাত করেন। রানার্সআপ হন রাশেদ। এ বছর প্রথম রাউন্ডে ৮০ জন অংশ নিয়েছিলেন। পরে প্রথম রাউন্ডের চারজন ও আগের বছরের শীর্ষ চারজন নিয়ে হয় চ্যালেঞ্জ রাউন্ড।
চ্যালেঞ্জ রাউন্ডে চট্টগ্রামের কাঞ্চনকে হারিয়ে কুমিল্লার কামাল, নিজ জেলা কুমিল্লার দিপুকে হারিয়ে শরীফ, সীতাকুণ্ডের রাসেলকে হারিয়ে ১১৪তম আসরের সেরা কুমিল্লার শাহজালাল ও রাঙামাটির রুবেলকে হারিয়ে কুমিল্লার রাশেদ সেমিফাইনাল নিশ্চিত করেন।
সেমিফাইনালে শরীফ নিজ জেলার কামালকে হারিয়ে ও রাশেদ তাঁর অগ্রজ শাহ জালালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন। বলীখেলা শেষে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন বিজয়ী ও রানার্সআপকে শিরোপা তুলে দেন।
এর আগে খেলা ও বৈশাখী মেলা ঘিরে লাখো মানুষের সমাগম হয়। আজ সকাল থেকে লালদীঘি মাঠে আয়োজিত বলীখেলা এবং আশপাশে প্রায় এক কিলোমিটারজুড়ে বসা বৈশাখী মেলায় লোকজন আসা শুরু করে। বেলা বেড়ে বিকেলে লাখো মানুষের সমাগম ঘটে। নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ এই বলীখেলার উদ্বোধন করেন।
চট্টগ্রাম শহরের বদর পাতির ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশবিরোধী আন্দোলনে এই অঞ্চলের যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে ১৯০৯ সালের ১২ বৈশাখ চট্টগ্রামের লালদীঘি ময়দানে আয়োজন করেন কুস্তির, যা বলীখেলা নামে পরিচিত।

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও চার যাত্রী আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) ভোরে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নিকটস্থ ফায়ার স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। বর্তমানে ৮টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
৯ মিনিট আগে
শনিবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশে লঞ্চ ছাড়ার আগে ঘাটে নোঙর করা এ আর খান-১, কুয়াকাটা-১, কাজল-৭, এমভি পূবালীসহ মোট পাঁচটি লঞ্চে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল আশরাফ ও হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রোভার স্কাউটস ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন।
১১ মিনিট আগে
আহত ব্যক্তির স্বজনেরা জানান, শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন করিম উদ্দিন। পথে মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে কয়েকজন যুবক তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন। এ সময় দুর্বৃত্তরা তাঁর কাছে থাকা প্রায় ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
৪৪ মিনিট আগে