মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের এক দিন পর শামসুন্নাহার (৫৫) নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন রাস্তাসংলগ্ন একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শামসুন্নাহার উপজেলার খিল্লাপাড়া গ্রামের লিয়াকত খানের স্ত্রী।
নিহত ব্যক্তির স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে শামসুন্নাহার নিজ বাড়ি থেকে সিরাজদিখান বাজারের উদ্দেশে বের হন। এর পর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। সঙ্গে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
মঙ্গলবার সকালে স্থানীয় পথচারীরা রাস্তার পাশের একটি ডোবায় এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন। পরে সিরাজদিখান থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, শামসুন্নাহার উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে তিনি মারা যেতে পারেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা দাবি না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুমা আক্তারের সঙ্গে সাইফুল হাওলাদারের প্রায় পাঁচ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাইফুল স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। চলতি বছরের ৯ জুলাই তাদের বিবাহবিচ্ছেদ হয়।
১৯ মিনিট আগে
মাদারীপুরে ইটভাঙা মেশিনের নিচে চাপা পড়ে আরিয়ান (৬) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সদর উপজেলার নয়াচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান ওই এলাকার আরমান খাঁর ছেলে।
৩০ মিনিট আগে
রাজধানীর নয়াপল্টনে ফ্রিজ ও এসি মেরামতের দোকানে এসির কম্প্রেসার বিস্ফোরণে জীবন বর্মণ (২৬) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনের এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস নামে একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী, শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে