
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরায় টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজলক্ষ্মী ও আজমপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানার এক হাজারের বেশি শ্রমিক সড়কে নেমে আসেন। পরে তারা বিমানবন্দর সড়কের দিকে সরে গেলে ওই সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বিক্ষোভ চলাকালে শ্রমিকেরা ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাও, নয়তো মজুরি বাড়াও’—এমন স্লোগান দেন। যানবাহন আটকে থাকায় অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক শরিফা বেগম বলেন, ‘আমাদের একটাই দাবি—হয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে, নয়তো আমাদের মজুরি বাড়াতে হবে, যাতে আমরা জীবনযাত্রার খরচ মেটাতে পারি।’
আরেক শ্রমিক বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে তারা দুর্বিষহ জীবন যাপন করছেন। এ কারণে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা।

উত্তরা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রুবেল হক বলেন, কয়েকটি কারখানার শ্রমিকেরা আজ সকালে আজমপুর এলাকায় সড়কে নেমে যান চলাচল বন্ধ করে দেন। পরে তারা বিমানবন্দরের দিকে সরে যান। তখন বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ ছিল।
উত্তরা ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) শাহজাহান হোসেন বলেন, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে সোমবার থেকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে বিক্ষোভ করছেন।
এদিকে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদ আলম জানান, বুধবার দুপুর ১টার দিকেও শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছিলেন।

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) আসন্ন নিরাপত্তা নিরীক্ষার প্রস্তুতি নিতে দেশজুড়ে ‘অ্যাভিয়েশন সিকিউরিটি উইক–২০২৬’ শুরু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশের সব অভ্যন্তরীণ...
২ মিনিট আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার কিশোরের জামিন ফের নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার শিশু আদালত-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির এ আদেশ দেন।
৪ মিনিট আগে
বিদ্যুৎ বিল ও চার্জিং খরচ কমানো এবং ভাড়া বৃদ্ধির দাবিতে সাভার পৌর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা ধর্মঘট করেছেন। বুধবার অটোরিকশা চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন। চালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
৪ মিনিট আগে
বগুড়ার সোনাতলায় নিখোঁজের চার দিন পর ইউসুফ আলী (৫) নামে এক শিশুর ক্ষতবিক্ষত ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির মাথা ও হাত-পায়ের কিছু অংশ পাওয়া যায়নি। ভারী কোনো বস্তুর আঘাতে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।
১০ মিনিট আগে