
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনসহ হামলাকারীদের বিচারের দাবিতে ঝাড়ুমিছিল করেছেন স্থানীয় নারীরা। আজ বৃহস্পতিবার দুপুরে নতুন বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় বিক্ষুদ্ধ নারীরা ঝাড়ু হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ মিছিলটি নতুন বাজার মোড় থেকে মরকখোলার পুল এলাকা প্রদক্ষিণ করে।
বিক্ষোভকারী নারী রেনু বেগম বলেন, ‘২৯ জুন (সোমবার) রাতে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন, কলেজ ছাত্রদল নেতা তামিম, সিরাজুল ইসলাম রাতুল ও শান্তর নেতৃত্বে আমাদের খাবারের দোকানে হামলা চালানো হয়। ছাত্রদলের নেতারা তাদের প্রতিপক্ষের ওপর হামলা চালাতে এসে আমাদের দোকানও ভাঙচুর করেছে এবং আমাকে ও আমার বোনকে মারধর করে রাস্তায় ফেলে পিটিয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত আমরা কোনো বিচার পাইনি, পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি।’
অপর নারী সালমা ইসলাম বলেন, ‘নারীদের শ্লীলতাহানির মতো ঘটনা ঘটেছে, চুল ধরে পিটিয়েছে। এখনো কোনো বিচার হয়নি। এমনকি সংগঠন থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়াও হয়নি। বিচার না পেলে আমরা আবারও মাঠে নামব।’
বিক্ষোভ মিছিলে নারীদের পাশাপাশি নতুন বাজার ও কাউনিয়া এলাকার বিক্ষুদ্ধ সাধারণ মানুষ অংশ নেন।
যদিও গতকাল বুধবার নারীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ছাত্রদল নেতা ওয়ালিদ। তিনি আজকের পত্রিকাকে জানান, উল্টো তাঁদের ওপর হামলা চালানো হয়েছিল।
প্রসঙ্গত, গত সোমবার (২৯ জুন) রাতে নতুন বাজার মরকখোলার পুল এলাকায় একটি ভাজাপোড়া খাবারের দোকানে হামলার অভিযোগ ওঠে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদসহ তাঁর অনুসারীদের বিরুদ্ধে। এ সময় দোকানের ক্যাশবাক্স থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ তোলেন হামলার শিকার দুই নারী।

নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, জেলা তাঁতীলীগের সাবেক আহ্বায়ক এবং রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আলী আহম্মেদ দুলু বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপিতে যোগদানের পর বলেছেন, ‘আজীবন বিএনপি করে মরতে চান।’
৫ মিনিট আগে
বরিশালের মুলাদীতে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মুলাদী থানার উপপরিদর্শক মনির হোসেন বাদী হয়ে ১৭ জনকে আসামি করে মামলা করেন।
১ ঘণ্টা আগে
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য খোলা বাজারে অবৈধভাবে বিক্রি ও মজুত রাখার অভিযোগে এক মুদিদোকানিকে আটক করা হয়েছে। এ সময় ১৩ বস্তা মসুর ডাল জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব বাজারে ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান...
১ ঘণ্টা আগে
রাজধানীর আদাবরে ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের জয় উদ্যাপনকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন বাদশা হত্যা মামলায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শোয়েব, আরমান ও নয়ন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান চলছে বলে জানিয়েছে প
১ ঘণ্টা আগে