
স্কুলে শাসন করায় ছুটির পর রাস্তায় শরীরচর্চা শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। এতে শিক্ষকের থুতনিতে আটটি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষকের নাম রায়হান ইসলাম। তিনি বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শরীরচর্চা শিক্ষক। অভিযুক্ত শিক্ষার্থী একই শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির ছাত্র।
আজ মঙ্গলবার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিকেল সাড়ে ৪টার দিকে স্কুল ছুটির পর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শিক্ষক রায়হান ইসলাম। পথে এপিবিএনের সামনে গাছের ডাল হাতে দাঁড়িয়ে ছিল ওই শিক্ষার্থী। শিক্ষক ওই স্থানে পৌঁছালে থামতে বলে। শিক্ষক থামার সঙ্গে সঙ্গে কিছু বুঝে ওঠার আগেই গাছের ডাল দিয়ে তাঁর মুখ ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।
অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষার্থীর আঘাতে শিক্ষক রায়হান ইসলামের থুতনিতে আটটি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া তাঁর ঘাড়েও গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়িতে অবস্থান করছেন।
অধ্যক্ষ আরও জানান, অভিযুক্ত শিক্ষার্থীকে আজ সকালে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

সরকারি সিটিজেন চার্টার অনুযায়ী, ভূমির মালিকদের খতিয়ান, পরচা, নকশাসহ বিভিন্ন সেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে সরেজমিন খানসামা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তার কার্যালয়ে কোনো সিটিজেন চার্টার চোখে পড়েনি। অনলাইনে প্রয়োজনীয় তথ্য না থাকা এবং সেবাসংক্রান্ত নির্দেশনা দৃশ্যমান না হওয়ায় সেবাগ্রহীতাদের...
২২ মিনিট আগে
মনসুর খান প্লাজার বিভিন্ন তলায় থাকা ব্যাগ, পারফিউম ও কসমেটিকসের গোডাউন পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশের আরএম প্লাজার ষষ্ঠ ও সপ্তম তলাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এসব গোডাউনে কোটি কোটি টাকার মালামাল ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
৩৯ মিনিট আগে
পরিদর্শনকালে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদকে উদ্দেশ করে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘এখানে জানালার যেভাবে সংস্কার করা হচ্ছে, এর চেয়ে অনেক ভালো কাজ ছোটখাটো যেকোনো ওয়ার্কশপেও করা সম্ভব। আপনার নিজের বাড়ির জানালার সংস্কারকাজ হলে কি এভাবে অবহেলাভরে কাজ করতেন?’
১ ঘণ্টা আগে
মহড়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্নিকাণ্ডের পরিস্থিতি মোকাবিলা, আগুন নিয়ন্ত্রণ এবং এ ধরনের দুর্ঘটনায় করণীয় বিষয়ে অংশ নেয়। উপজেলা সিভিল ডিফেন্সের সদস্যরা মহড়ায় সহযোগিতা করেন।
২ ঘণ্টা আগে