
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিজেদের অধীনে রাখতে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা-কর্মচারীরা। পূর্বঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে বেলা ১১ থেকে মানববন্ধন কর্মসূচি শুরু করেন তাঁরা।
গতকাল বুধবার জানানো হয়, ইসি সচিবালয় ও সারা দেশের অফিসের বাইরে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা মানববন্ধন চলবে। এ সময় এনআইডিসহ সব ধরনের সেবা বন্ধ রয়েছে।
মানববন্ধনে বিক্ষোভকারীরা-‘এক-দুই-তিন-চার, এনআইডির পিছু ছাড়’; ‘ভোট চুরির ধান্দা বন্ধ কর, এনআইডির পিছু ছাড়’; ‘ভোটার তালিকা ও এনআইডি একসূত্রে গাঁথা, বিভক্তি মানি না’; ‘এনআইডি রাজনৈতিক হাতিয়ার নয়, এটি ইসির অধিকার; ‘ইসির অধীনে এনআইডি, জনগণের নিরাপত্তার গ্যারান্টি’ প্রভৃতি স্লোগান দিচ্ছেন। একই ধরনের লেখা সংবলিত প্ল্যাকার্ডও রয়েছে তাঁদের হাতে।
এদিকে আইডিয়া-২ প্রকল্পের সব কর্মকর্তা ও কর্মচারীরা তাঁদের এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নিয়েছেন।
বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘মঙ্গলবারের মধ্যে আইন বাতিল করে এনআইডি সেবা ইসির অধীনে রাখার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না পেলে বুধবার তিন ঘণ্টা ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি পালন করা হবে।’
আগামী বুধবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচির সময় কর্মবিরতি থাকবে। সেই হিসাবে এই সময় এনআইডি সেবা বন্ধ থাকবে বলে জানান তিনি।
আরও খবর পড়ুন:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ’ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে ফিতা কেটে ‘গিভ অ্যান্ড টেক সেশন-৪’ শীর্ষক এ কর্মসূচির উদ্বোধন করেন...
১ ঘণ্টা আগে
সৌদি আরবের ওপর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা বাড়তে থাকায় পাকিস্তান-সৌদি আরব-তুরস্কের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের ‘সময় এসেছে’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সময়ে পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও সরাসরি বার্তা দেওয়া হয়েছে, সৌদি আরব...
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইল-ত্রিশাল সড়কের বালিপাড়া ব্রিজে দীর্ঘদিনের অনিয়ম ও চাঁদাবাজির পর অবশেষে বন্ধ হলো অবৈধ টোল আদায়। স্থানীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে গতকাল বৃহস্পতিবার প্রশাসন ও থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই টোল আদায় বন্ধ করে দেয়...
১ ঘণ্টা আগে
রাজধানীর হাতিরঝিল-রামপুরা-বনশ্রী-আমুলিয়া-ডেমরা সড়ককে চার লেনের নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়েতে উন্নীত করার প্রকল্পে জমি অধিগ্রহণ করা হলেও শেষমেশ প্রকল্পটির বাস্তবায়ন আপাতত হচ্ছে না। চীনা বিনিয়োগকারীর সঙ্গে প্রকল্প কর্তৃপক্ষের বিরোধ না মেটায় চুক্তি বাতিল হওয়ার পথে।
২ ঘণ্টা আগে