
জয়পুরহাট পৌর শহরে পারিবারিক কলহ ও কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে নিজের ছেলে নাইম ইসলাম ইয়ামিনকে (২০) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা লুৎফর রহমান পলাতক রয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎমা বানু খাতুনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার দুপুরে পুলিশ শহরের সাগরপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে ইয়ামিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নাইম ইসলাম ইয়ামিনের গ্রামের বাড়ি নীলফামারী জেলায়। তিনি জয়পুরহাট শহরের সাগরপাড়ায় বাবা ও সৎমায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। সম্প্রতি তিনি কিস্তিতে একটি স্মার্টফোন কিনেছিলেন। গত ২৯ জুলাই ওই ফোনের কিস্তির টাকা পরিশোধকে কেন্দ্র করে বাবার সঙ্গে তাঁর তীব্র বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে বাবা তাঁকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, পারিবারিক বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় লুৎফর রহমান ছেলেকে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ ঘরের ভেতরে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে পালিয়ে যান।
শুক্রবার দুপুরে দীর্ঘ সময় ঘর বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে বাবাই ছেলেকে শ্বাসরোধে হত্যা করেছেন। অভিযুক্ত পলাতক রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎমাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বেড়খালী এলাকার একটি খাল থেকে নিখোঁজ সিএনজিচালক মো. মিলনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উদ্ধার করা মরদেহটি কয়েক দিন আগে হত্যা করে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক ধারণা।
২ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে কৃষকদের সেচকাজে ব্যবহৃত চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ট্রান্সফরমারের তামার কয়েল, বিভিন্ন যন্ত্রাংশ, চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, একটি প্রাইভেট কার ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে...
৩ মিনিট আগে
সাভারে পুলিশের অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি মনোয়ারুল হোসেন বকশীর মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্তে ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
৯ মিনিট আগে
আইনমন্ত্রী আরও বলেন, আমি যদি বিচারকের পেশা বেছে নিই, তবে আমাকে ধরে নিতে হবে আর ১০টা চাকরির মতো এই চাকরি করতে আসিনি। এখানে আমি এসেছি ঐশ্বরিক ন্যায়বিচার দেওয়ার জন্য। বিধাতা প্রদত্ত সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করার জন্য। সেই ধারণা যেদিন বিচারকরা পোশন করবেন সেই দিন নিরপেক্ষ ও ন্যায় বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত
১৫ মিনিট আগে