
কুষ্টিয়ার দৌলতপুরে এক যুবকের বিরুদ্ধে মাদক সেবনের টাকা না পেয়ে বাবার বসতঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মশাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, মশাউড়া গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের ছেলে ইমরান হোসেন (২০) মাদক সেবনের জন্য পরিবারের কাছে টাকা দাবি করেন। তাঁরা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে ইমরান বাড়িতে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই আগুনে আসবাবসহ বসতঘর পুড়ে যায়।
অভিযোগের বিষয়ে ইমরান হোসেনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তাঁর বাবা রবিউল ইসলাম বলেন, ‘ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। বাজারে ছিলাম। খবর পেয়ে বাড়িতে এসে দেখি, আগুনে বসতঘরের সবকিছু পুড়ে গেছে।’ আগুন লাগানোর বিষয়ে জানতে চাইলে রবিউল ইসলাম আর বিস্তারিত কিছু বলতে চাননি।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে আমাদের চুলার আগুন থেকে আগুন লাগার কথা জানানো হয়েছিল। তবে পরে জানতে পারি, পরিবারের একজন ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছেন।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই পরিবারের এক মাদকাসক্ত ছেলে এ ঘটনা ঘটিয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। এ ঘটনায় রফিকুল ইসলাম ও আল আমিন মোল্লা নামের দুই যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
৪ মিনিট আগে
সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহ শুধু আধ্যাত্মিক কেন্দ্র হিসেবেই নয়, বরং শতাব্দীপ্রাচীন মানবিক ও সাম্যের এক অনন্য ঐতিহ্যের জন্যও পরিচিত। প্রায় ৭০৭ বছর ধরে পবিত্র রমজান মাসজুড়ে এখানে আয়োজন করা হচ্ছে গণ-ইফতার, যেখানে ধনী-গরিব, দেশি-বিদেশি কিংবা ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই একই দস্তরখানে বসে ইফতার
১৬ মিনিট আগে
রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে (১৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় করা মামলায় আসামি সিয়াম হোসেন ইমন (১৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ শুক্রবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তাঁর জবানবন্দি রেকর্ড করেন।
২৪ মিনিট আগে
অনেকে চাঁদাবাজি করে বিএনপির নাম দেয়। আবার অনেকে মাদক কারবার করছে, তারা বিএনপির না। অপরাধ যে করবে, চাঁদাবাজি যে করবে—সে যে দলেরই হোক, সরকারি কর্মচারী হোক বা অন্য কেউ, অপরাধের বিচার হবে।
১ ঘণ্টা আগে