
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরে চারটি আসনের মধ্যে তিনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ধানের শীষের প্রার্থী এবং একটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল আহসান মোল্যা।
বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন ফরিদপুর-১ আসনে জামায়াতের প্রার্থী ড. ইলিয়াস মোল্লা, ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী ও দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, ফরিদপুর-৩ আসনে বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ ও ফরিদপুর-৪ আসনে বিএনপি প্রার্থী বাংলাদেশ কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
ফরিদপুর-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হন জামায়াতের প্রার্থী ড. ইলিয়াস মোল্যা। তাঁর নিকটতম বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৪৭৬ ভোট। এ ছাড়া ফুটবল প্রতীকে ৩৪ হাজার ৩৮৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খান। এই আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ফরিদপুর-২ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তাঁর নিকটতম প্রার্থী মো. আকরাম আলা রিকশা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৩০৫ ভোট।
ফরিদপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। তাঁর নিকটতম জামায়াতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ১১৫ ভোট।
ফরিদপুর-৪ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী পেয়েছেন ৭৫ হাজার ৮০৫ ভোট। এ ছাড়া ফুটবল প্রতীকে ৫৬ হাজার ১৬০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এ এ এম মুজাহিদ বেগ।
চূড়ান্ত ফলাফল ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা আজকের পত্রিকাকে বলেছেন, পোস্টাল ব্যালটের ভোটসহ প্রতিটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী চূড়ান্ত করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনের মধ্যে সব কয়টিতেই জয়লাভ করেছে বিএনপি প্রার্থীরা। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ৪২৮টি কেন্দ্রের ২ হাজার ৪৩৯টি কক্ষে ব্যালট পেপারে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম থেকে ২৬ হাজার ৭৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
১৮ মিনিট আগে
পিরোজপুর-২ (কাউখালি, ভান্ডারিয়া, নেছারাবাদ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামীম বিন সাঈদীকে ৯,২৪০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
৩১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ১,২, ৩ ও ৪ আসনের সব কটিতেই জয় পেয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থীরা। এর মধ্যে নীলফামারী-১ আসনে বিজয়ী হয়েছেন আব্দুস সাত্তার, নীলফামারী-২ আসনে আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ আসনে ওবায়দুল্লাহ সালাফি এবং নীলফামারী-৪ আসনে হাফেজ আব্দুল মুত্তাকিম বিজয়ী হয়েছেন।
৩৭ মিনিট আগে