
বরগুনার আমতলীতে আমড়া ও লেবু দেওয়ার প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসেন হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে পুলিশ তাঁকে আদালতে পাঠিয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ১৯ আগস্ট বিকেলে ভুক্তভোগী ওই শিশু সহপাঠীদের সঙ্গে মসজিদে আরবি পড়তে যাচ্ছিল। পথিমধ্যে হোসেন হাওলাদার ওই শিশুকে লেবু ও আমড়া দেওয়ার কথা বলে তাঁর ঘরে ডেকে নেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে সহপাঠীরা এগিয়ে গেলে তাকে ছেড়ে দেন ওই বৃদ্ধ। ঘটনা জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। কিন্তু ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও মীমাংসা না হওয়ায় গতকাল মঙ্গলবার দুপুরে শিশুটির বাবা আমতলী থানায় একটি অভিযোগ দেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর রাতে অভিযান চালিয়ে ওই বৃদ্ধকে আটক করা হয়েছে। পরে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে থানায়। তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

খুলনা নগরীতে মাছের ঘেরের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় দৌলতপুর থানার কার্তিককুল এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
৫ মিনিট আগে
রাজধানীর শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক সংঘবদ্ধ অনলাইন জুয়া চক্রের একাধিক সাইটের অ্যাডমিন ও সুপার এজেন্ট মো. অহিদুর রহমানকে (৪৩) গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত দুটি স্মার্টফোন, দুটি সিমকার্ড, বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে থাকা অর্থ, নগদ ৫৫
৮ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ২০০৭ সালের একটি অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত এবং দীর্ঘ ১৯ বছর ধরে পলাতক আসামি মো. মাসুদুল করিম ওরফে মাসুদ মিয়া ওরফে ‘কিলার মাসুদ’কে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব। কিলার মাসুদ চিহ্নিত সন্ত্রাসী ‘পিচ্চি হান্নানের’ অন্যতম ঘনিষ্ঠ সহযোগী বলে জানিয়েছে র্যাব। মঙ্গলবার রাতে চট্
২৭ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপি নেতার নেতৃত্বে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়ে এক স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রধান আসামি কেন্দুয়া পৌর বিএনপির সহ যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বকুল মিয়া পলাতক।
৩২ মিনিট আগে