
রাজধানীর শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক সংঘবদ্ধ অনলাইন জুয়া চক্রের একাধিক সাইটের অ্যাডমিন ও সুপার এজেন্ট মো. অহিদুর রহমানকে (৪৩) গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত দুটি স্মার্টফোন, দুটি সিমকার্ড, বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে থাকা অর্থ, নগদ ৫৫ হাজার ৫০০ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহজাহানপুর থানার রাজারবাগ এলাকার ঢাকা ব্যাংকের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩-এর মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী।
র্যাব জানায়, গ্রেপ্তার অহিদুর রহমান দীর্ঘদিন ধরে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ভুয়া পরিচয় ও অ্যাকাউন্ট ব্যবহার করে বাংলাদেশে নিষিদ্ধ বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন জুয়া ও বেটিং সাইটের প্রচার চালিয়ে আসছিলেন। তিনি এসব সাইটের কোনো কোনোটির অ্যাডমিন এবং কোনো কোনোটির এজেন্ট হিসেবে কাজ করতেন।
গ্রেপ্তারের সময় তাঁর ব্যবহৃত বিকাশ অ্যাপে ৮১ হাজার ২১৪ টাকা এবং নগদ অ্যাপে ৫০ হাজার ৪১ টাকা পাওয়া যায়। উদ্ধার করা দুটি স্মার্টফোনের চ্যাট হিস্ট্রি পর্যালোচনায় দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তির সঙ্গে অনলাইন জুয়া ও বেটিং সাইটের প্রচার এবং অবৈধ আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের ভাষ্য, অহিদুর এই চক্রের একজন সুপার এজেন্ট। তাঁর সঙ্গে আরও ১০ থেকে ১২ জন সদস্য জড়িত রয়েছেন। চক্রটি বিভিন্ন এজেন্টের মাধ্যমে অনলাইন বেটিং পরিচালনা করতেন এবং গ্রাহকদের কাছে টাকার বিনিময়ে বেটিং সাইটের নিজস্ব কারেন্সি বা ‘পিবিইউ’ বিক্রি করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অহিদুর ও তাঁর সহযোগীদের অনলাইন জুয়ার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে দেশের বিভিন্ন স্থানে জমি, গাড়িসহ অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেছে র্যাব।
অহিদুরের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার অহিদুরের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর বিভিন্ন ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব-৩।

হারুনুর রশীদ অনুষ্ঠানটি রাজনৈতিক নয় উল্লেখ করে জেলা বিএনপির সদস্যসচিবের আচরণকে ‘বেয়াদবি’ বলে মন্তব্য করেন। একপর্যায়ে তিনি প্রতিমন্ত্রীকে সরিয়ে নেওয়ার চেষ্টা করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
১ মিনিট আগে
চাঁদপুরের শাহরাস্তিতে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা ২টার দিকে উপজেলার শাহাপুর এলাকার চৌধুরী বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে থানা-পুলিশ।
৬ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে দুজনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
১৪ মিনিট আগে
নাটোরের নলডাঙ্গার হালতি বিলে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ জেলের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দ করে ধ্বংস করা হয়েছে ৫৭টি চায়না দুয়ারি জাল ও ৫০০ ফুট বাঁধাই জাল। জব্দ করা হয়েছে একটি নৌকাও।
১৫ মিনিট আগে