
যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে নতুন এক সমঝোতার প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দিলে এবং মধ্যপ্রাচ্যে তাদের আঞ্চলিক মিত্র ও প্রক্সিদের হামলা বন্ধ করলে ওয়াশিংটন সদ্য শুরু করা ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ বাতিল করবে, ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেবে এবং দেশটির বিরুদ্ধে চলমান নৌ অবরোধও শেষ করবে। এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র খুব শিগগির ইরানে হামলা চালাবে এমন সম্ভাবনা নেই।
সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আল-হাদাস ও আল-আরাবিয়ার বরাত দিয়ে আরব আমিরাতের সংবাদমাধ্যম ও ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট এই তথ্য জানিয়েছে। সৌদি সংবাদমাধ্যম দুটি এক জ্যেষ্ঠ সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সম্প্রতি তেহরান সফরের সময় যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দেন। তেহরানে মুনির ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ির সঙ্গে বৈঠক করেন। বৈঠকটিকে একটি ‘স্পষ্ট ও সিদ্ধান্তমূলক’ আলোচনা হিসেবে বর্ণনা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচিত সমঝোতা স্মারকের কিছু বিষয় পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই সমঝোতার লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে চলমান শত্রুতা বন্ধ করা এবং গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করা।
আল-হাদাস গতকাল মঙ্গলবার জানায়, যুক্তরাষ্ট্র ইরানকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি এবং নৌ অবরোধ তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে। এর বিনিময়ে তেহরানকে হরমুজ প্রণালি খুলে দিতে এবং অঞ্চলজুড়ে ইরানের প্রক্সিদের হামলা বন্ধ করতে হবে। আল-হাদাস ও সৌদি টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়ার সঙ্গে কথা বলা ওই জ্যেষ্ঠ সূত্রের ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মাধ্যমে তেহরানের কাছে প্রস্তাবটি পৌঁছে দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, মুনির যে প্রস্তাব বহন করে ইরানে গিয়েছিলেন, সেটি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আগে আলোচিত ওই সমঝোতা স্মারকের ভিত্তিতে তৈরি। প্রস্তাব অনুযায়ী, ইরান হরমুজ প্রণালি খুলে দিলে এবং তাদের প্রক্সিদের কার্যক্রম বন্ধ করলে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নেওয়া ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে প্রস্তুত।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি মুনিরকে জানিয়েছেন, তেহরান বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা চালিয়ে যাবে এবং শিগগিরই জবাব দেবে।
আসিম মুনিরের এই সফর ছিল এক দিনের। তাঁর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিও তেহরান সফর করেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি সমঝোতা এগিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবেই ইসলামাবাদ এই উদ্যোগ নিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখনই ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালাবে বলে মনে হচ্ছে না। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। বিষয়টির সঙ্গে পরিচিত কয়েকটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক পদক্ষেপের পরিবর্তে যুক্তরাষ্ট্র এখন অন্য ধরনের ব্যবস্থা নেওয়ার দিকে মনোযোগ দেবে। এর মধ্যে চলতি সপ্তাহের শুরুতে ঘোষণা করা নতুন নিষেধাজ্ঞা উদ্যোগও রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে। এর জবাবে ইরান প্রতিবেশী দেশগুলো এবং হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালায়।
এপ্রিল মাসে একটি ভঙ্গুর যুদ্ধবিরতির মাধ্যমে সরাসরি লড়াই থামে। এর আগে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক হয়েছিল। তবে জুলাইয়ে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে এবং উত্তেজনা নতুন করে বাড়ে।
এর মধ্যেই সোমবার যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ব্যবসা করা বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের ওপর আগে থেকে থাকা নিষেধাজ্ঞা আরও বিস্তৃত করার ঘোষণা দেয়। একই সঙ্গে হরমুজ প্রণালিতে ইরান থেকে আসা এবং ইরানের দিকে যাওয়া জাহাজগুলোর ওপর যুক্তরাষ্ট্র নৌ অবরোধ কার্যকর করছে। ফলে একদিকে নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ আরও কঠোর করার পদক্ষেপ, অন্যদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অবরোধ শেষ করার প্রস্তাব, এই দুই বিপরীতমুখী পদক্ষেপের মধ্য দিয়েই ওয়াশিংটন-তেহরান সম্পর্ক এখন নতুন এক দর-কষাকষির পর্যায়ে প্রবেশ করেছে।

নেপালের ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে ১০৫ জন ভারতীয়ও রয়েছেন। নেপালের তিব্বত সীমান্তের দিক থেকে নেমে আসা বন্যার পানিতে নেপালের নুয়াকোট ও ধাদিং জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকটি গ্রাম পানির স্রোতে ভেসে গেছে বলে নেপালি...
৩৯ মিনিট আগে
হিমালয়ের পাদদেশে অবস্থিত নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় বেশ কয়েকটি গ্রাম ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প। তিব্বত সীমান্তবর্তী নেপালের রাসুয়া জেলায় আজ বুধবার ভোরে এই বন্যা আঘাত হানে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
ভারতের মধ্যপ্রদেশের সিংরাউলি জেলার বিজেপি বিধায়ক রামনিবাস শাহের ব্যক্তিগত গাড়ি ধুয়ে দিচ্ছে ফায়ার সার্ভিসের গাড়ি। এমনই এক ভিডিও ভাইরাল হয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে বিধায়কের সরকারি বাসভবনের বাইরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ব্যবহার করে তাঁর টয়োটা ইনোভা গাড়ি ধুতে দেখা যায়।
২ ঘণ্টা আগে
ইরান ও ওমান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে এক নতুন অস্থায়ী নৌপথ চালুর বিষয়ে একমত হয়েছে। তবে ইরান জানিয়েছে, গত জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম...
৩ ঘণ্টা আগে