
খুলনা নগরীতে মাছের ঘেরের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় দৌলতপুর থানার কার্তিককুল এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় একটি সূত্র জানায়, সন্ধ্যায় কার্তিককুলের নাসিরের ঘেরে অজ্ঞাতনামা যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরবর্তী সময়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ওই সূত্রটি আরও জানায়, গত চার দিন আগে বাগেরহাট জেলার মোংলার মনিরুল ইসলাম রনি নামের এক যুবক তাঁর মামার বাড়িতে বেড়াতে আসেন। তিন দিন আগে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়। নিখোঁজের পরের দিন তাঁর মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। লাশের প্যান্ট ও কোমরের বেল্ট দেখে পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে রনির বলে শনাক্ত করেছেন। তবে লাশটি বিকৃত থাকায় পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।
জানতে চাইলে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) জাকিয়া সুলতানা বলেন, মরদেহটি বিকৃত থাকায় পরিচয় শনাক্ত করা যায়নি।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কলকাতার ভয়াবহ অগ্নিকাণ্ডে বাবা–মা ও ছোট ভাইকে হারানোর পর থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছে সাংবাদিক দেবাশীষ দত্তের মেয়ে সাত বছরের ছোট্ট মেয়ে মহিমা দত্ত। শিশুটির মনে কী চলছে তা প্রকৃত অর্থেই বোঝার উপায় নেই! থেকে থেকেই কেবল শ্মশানে যাওয়ার আবদার! সেখানে গেলে কখনো বলে ওঠে, ‘আমি বাসায় যাব...
২ মিনিট আগে
হারুনুর রশীদ অনুষ্ঠানটি রাজনৈতিক নয় উল্লেখ করে জেলা বিএনপির সদস্যসচিবের আচরণকে ‘বেয়াদবি’ বলে মন্তব্য করেন। একপর্যায়ে তিনি প্রতিমন্ত্রীকে সরিয়ে নেওয়ার চেষ্টা করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
৯ মিনিট আগে
চাঁদপুরের শাহরাস্তিতে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা ২টার দিকে উপজেলার শাহাপুর এলাকার চৌধুরী বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে থানা-পুলিশ।
১৪ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে দুজনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
২১ মিনিট আগে