
নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিচার ও লুণ্ঠিত মালামাল ফেরতের দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি।
আজ বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ছাত্রশক্তির জেলা শাখার নেতা-কর্মীরা।
ছাত্রশক্তির জেলা শাখার আহ্বায়ক মাহফুজ খান বলেন, গত বুধবার দুপুরে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ হয়। বিকেলে তোলারাম কলেজের শের-ই-বাংলা ছাত্রাবাসে হামলা চালান ছাত্রদলের নেতা-কর্মীরা। হামলার নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া ও সদর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অনিক হোসেন।
মাহফুজ আরও বলেন, এ সময় ছাত্রাবাসে থাকা শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। হামলায় ছাত্রশক্তির দুই কর্মীসহ অন্তত ৫ জন আহত হন। সেই সঙ্গে ছাত্রাবাসের শিক্ষার্থীদের মোবাইল, ল্যাপটপ, পিসি, মানিব্যাগ, নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী লুটপাট করা হয়। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
ছাত্রশক্তির নেতারা বলেন, অবিলম্বে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। হামলার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে ছাত্রদল ও ছাত্রশিবিরকে সংঘাত ছেড়ে সংলাপের টেবিলে বসে বিদ্যমান পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বানও জানান তাঁরা।
এ সময় মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্যসচিব জহিরুল ইসলাম, জেলা সদস্যসচিব সারফারাজ হক সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে আসা পর্যটকদের কাছে প্যারাসেইলিং, ওয়াটার বাইক, টায়ার টিউব ও বিচ বাইক এখন জনপ্রিয় বিনোদনের অংশ। তবে এই রোমাঞ্চকর অভিজ্ঞতার আড়ালে নিরাপত্তা, তদারকি ও অনুমোদন নিয়ে দীর্ঘদিনের নানা প্রশ্ন রয়ে গেছে।
৩৪ মিনিট আগে
কাগজে-কলমে নারী-পুরুষ মিলিয়ে ১৮০ শ্রমিকের কর্মসংস্থান। অথচ খাল পুনঃখননের কাজ চলছে ছয়টি এক্সকাভেটর (ভেকু) মেশিনে। সরকারিভাবে শ্রমনির্ভর কাজে গুরুত্ব দেওয়া হলেও স্থানীয়দের দাবি, প্রকল্পে কোনো সাধারণ শ্রমিককে কাজ করতে দেখা যায়নি।
১ ঘণ্টা আগে
চব্বিশের ৫ আগস্ট দুপুরে শেখ হাসিনার পতনের বিষয়টি নিশ্চিত হয়ে যাওয়ার পর জনরোষের বহিঃপ্রকাশ ঘটেছিল সেই গণভবনে। বিক্ষুব্ধ জনতার হামলায় তছনছ হয়ে যায় পদচ্যুত স্বৈরশাসকের সুরম্য ও সুপরিসর বাসভবনটি।
২ ঘণ্টা আগে
রাজধানীর বনানী এলাকায় ক্রেতা সেজে স্বর্ণালংকার কেনার সময় ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বনানী থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রুবেল আহম্মেদ ফকির...
৪ ঘণ্টা আগে