
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সাইদুর রহমান (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ করেন।
আজ শুক্রবার উপজেলার নওগাঁ ইউনিয়নে চৌপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জুমার নামাজ শেষে বাড়িতে ফেরার পথে সাইদুর রহমানের ওপর হামলা হয়। তিনি ঘটনাস্থলেই মারা যান। প্রতিপক্ষ বেল্লাল হোসেনের ছেলে আনিসুল হকের বিরুদ্ধে হত্যাকাণ্ডের এই অভিযোগ উঠেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। ঘটনার পর আনিসুল হক পলাতক রয়েছেন।

ঘটনাস্থলে যাওয়া তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান আজকের পত্রিকাকে জানান, সাইদুর রহমান নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় বিক্ষুব্ধ লোকজন ওই এলাকা ঘিরে রেখেছেন। তাঁরা অভিযুক্ত আনিসুলের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পীর আল্লামা সাবির শাহ বলেন, প্রিয় নবীর আগমনে খুশি উদযাপন করা কোরআন ও হাদিস দ্বারা স্বীকৃত। আল্লাহর নেয়ামতপ্রাপ্তিতে আনন্দ তথা ঈদ উদযাপন করতে বলেছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.) প্রত্যেক সৃষ্টির জন্য নেয়ামত।
১৪ মিনিট আগে
ঝিনাইদহে বাসচাপায় জান্নাতুল ফেরদৌস তুলি (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত তার স্বামী সেনাসদস্য সোহেল কাজীও পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের ভুটিয়ারগাতী এলাকার গ্যাস ডিপোর কাছে এ দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
দাবিগুলোর মধ্যে শতভাগ আবাসন নিশ্চিত করতে সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালু, পূর্ণাঙ্গ ও আধুনিক মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা এবং বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকর করার বিষয়টি রয়েছে।
৩২ মিনিট আগে
যশোরের শার্শার এ এফ মৎস্য খামারে মাছের মৃত্যুর ঘটনায় মালিকপক্ষের দাবির সঙ্গে বাস্তব তথ্যের অমিল পেয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। বিদ্যুৎ-বিভ্রাটের কারণে মাছ মারা গেছে বলে মালিকপক্ষের দাবি থাকলেও তদন্তে এর কোনো তথ্যগত সমর্থন পাওয়া যায়নি...
৩৯ মিনিট আগে