
ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি), মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে সচিব, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
আজ মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এসব পদে নতুন কর্মকর্তাদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মনিরুজ্জামানকে প্রেষণে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আর ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিতে নিয়োজিত মো. আমিনুল ইসলামের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে এক বছরের চুক্তিতে তাঁকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সচিব পদমর্যাদার এ পদে নিয়োগ পেয়েছেন তিনি। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।
অন্যদিকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীনকে প্রত্যাহার করে সচিব হিসেবে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আর জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (সচিব) ড. রওশন আরা বেগমকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
আলাদা প্রজ্ঞাপনে অভোগ করা অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে মো. বেলাল হোসেনকে এক বছরের চুক্তিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে নিয়োগ দিয়েছে সরকার। অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে গ্রেড-১-এর প্রধান প্রকৌশলী পদে নিয়োগ পেয়েছেন তিনি। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

জাতির বৃহত্তর স্বার্থ, অর্থনৈতিক অগ্রযাত্রা ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারকে সামনে রেখে ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি বা জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আরও বলেন, বাংলাদেশের আমদানি-রপ্তানি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশ সমুদ্রবন্দর, নদীবন্দর ও স্থলবন
১ ঘণ্টা আগে
ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে কেবল রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা বা মেগা প্রকল্পের ফ্রেমে না দেখে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা, পারস্পরিক মর্যাদা ও ভাগাভাগি করা সুবিধার ওপর ভিত্তি করে পরিচালনা করার আহ্বান জানিয়েছেন ভারতে বাংলাদেশের সদ্য বিদায়ী হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।
১ ঘণ্টা আগে
জেদ্দা বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বিমান চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিমানবন্দর সচল হওয়ায় জেদ্দা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে বোর্ডিং চলছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত সাতটি ফ্লাইটের ২ হাজার ৫৩২ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিষয়টি অবহিত করছে।
২ ঘণ্টা আগে