
ঝিনাইদহে বাসচাপায় জান্নাতুল ফেরদৌস তুলি (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত তাঁর স্বামী সেনাসদস্য সোহেল কাজীও পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের ভুটিয়ারগাতী এলাকার গ্যাস ডিপোর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল কাজীর বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া থানার লক্ষ্মীপাশা গ্রামে। তিনি চট্টগ্রামে সেনাবাহিনীর বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে করে সোহেল কাজী তাঁর স্ত্রীকে নিয়ে ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের ভুটিয়ারগাতী এলাকায় পৌঁছান। এ সময় পার্শ্ববর্তী সড়ক থেকে আসা একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে তাঁরা সড়কে পড়ে যান। একই সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস তাঁদের চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তুলি মারা যান। গুরুতর আহত হন তাঁর স্বামী সোহেল।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, নড়াইল থেকে মোটরসাইকেলে করে স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলিকে নিয়ে শৈলকুপার বড়দাহ এলাকায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন সোহেল কাজী। ভুটিয়ারগাতী এলাকার গ্যাস ডিপোর কাছে পৌঁছালে খুলনাগামী গড়াই পরিবহনের বাসটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তুলি নিহত হন। আহত সোহেলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে যশোর সিএমএইচে নেওয়া হয়।
নিহত তুলির মা নুরজাহান বেগম বলেন, ‘আমার জামাই ও মেয়ে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। পথে সড়ক দুর্ঘটনায় আমার মেয়ের মৃত্যু হয়। আহত জামাইকে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে যশোর সিএমএইচে নেওয়ার পর সেও মারা যায়।’ তিনি জানান, সোহেল সেনাবাহিনীতে চট্টগ্রামে কর্মরত ছিলেন এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যের স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি ঘটনাস্থলেই নিহত হন। পরে আহত সেনাসদস্য সোহেল কাজী যশোর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল দত্তবাড়ি এলাকার জাফর শেখের টিনশেড ভাড়াটে শিপর সরদারের ঘরে অভিযান চালায়। সেখান থেকে খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমি ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একটি ধানখেত থেকে মানুষের শরীর থেকে বিচ্ছিন্ন একটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুর খামার চরুয়াটারী এলাকা থেকে পায়ের অংশটি উদ্ধার করা হয়...
৭ মিনিট আগে
দেশে সারের ঘাটতি নেই জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং সার বিতরণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সদস্য আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘সরকার সার উৎপাদন ও আমদানিতে প্রচুর ভর্তুকি দিচ্ছে। সারের সংকট যতটা বাস্তব, তার চেয়ে বেশি রটানো হচ্ছে।’
১১ মিনিট আগে
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পীর আল্লামা সাবির শাহ বলেন, প্রিয় নবীর আগমনে খুশি উদযাপন করা কোরআন ও হাদিস দ্বারা স্বীকৃত। আল্লাহর নেয়ামতপ্রাপ্তিতে আনন্দ তথা ঈদ উদযাপন করতে বলেছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.) প্রত্যেক সৃষ্টির জন্য নেয়ামত।
৩১ মিনিট আগে