
নেত্রকোনার মোহনগঞ্জে এক নারীকে (৪০) শ্লীলতাহানির পর ইটের আঘাতে আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সেই সঙ্গে পিটিয়ে গুরুতর আহত করা হয় ওই নারীকে। এ ঘটনায় গতকাল শনিবার ভুক্তভোগী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে আজ রোববার বিকেল পর্যন্ত ঘটনাস্থলে যায়নি পুলিশ।
ভুক্তভোগী নারী উপজেলার পানুর গ্রামের উমর চানের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী। তার স্বামী দিনমজুর।
অভিযুক্ত ব্যক্তি হলেন-উপজেলার পানুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে লাল চাঁন (৪৩)। তিনি সম্পর্কে নারীর দেবর হন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর এক মাস পেরিয়ে গেছে। তবে স্বজনদের কান্না থামেনি। সন্তান হারানোর শোকে কাঁদছেন সানি জলদাসের মা আশোকী জলদাস। অন্যদিকে স্বামী পলাশ জলদাসকে হারিয়ে অনাগত সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তাঁর ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ভৌমি
৫ ঘণ্টা আগে
রাজধানীর মধ্য বাড্ডায় প্রায় দেড় মাস ওয়াসার সরবরাহ করা পানিতে ময়লা ও তীব্র দুর্গন্ধের অভিযোগ উঠেছে। বাসিন্দারা বলছেন, পানি ফুটিয়েও গন্ধ দূর হচ্ছে না। অনেকে খাওয়ার জন্য বোতলের পানি কিনতে বাধ্য হচ্ছেন। বিশুদ্ধ পানির সংকটের কারণে এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপও বেড়েছে বলে জানিয়েছেন স্থা
৫ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। ফলে বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। এ ছাড়া ৮০টি বিদ্যালয়ে নেই কোনো নৈশপ্রহরী কাম দপ্তরি।
৫ ঘণ্টা আগে
বরিশালে মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে রোজা পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেছে।
৭ ঘণ্টা আগে