
নিখোঁজের দুই দিন পর শরীয়তপুরের ভেদরগঞ্জে তায়বা (৬) নামের এক শিশুর লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার ছৈয়ালকান্দি গ্রামের মেসবাহউদ্দীন মোল্লার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
শিশু তায়বা স্থানীয় দারুন নাজাত মাদ্রাসার নার্সারি শ্রেণির শিক্ষার্থী এবং একই গ্রামের টিটু সরদারের মেয়ে।
পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, গতকাল বুধবার বিকেলে তায়বা বাড়ি থেকে খেলতে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরিবারের লোকজন দীর্ঘ খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। পাশাপাশি এলাকায় মাইকিং ও পোস্টার লাগানো হয়।
শুক্রবার সকাল থেকে স্বজন ও স্থানীয়রা আবারও খোঁজ শুরু করলে মেসবাহউদ্দীনের বাড়ির সেফটিক ট্যাংকের ঢাকনা খানিকটা খোলা অবস্থায় দেখতে পান। সন্দেহ হলে তাঁরা ভেতরে তাকিয়ে তায়বার নিথর দেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে সেপটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল বলেন, ‘নিখোঁজ হওয়ার পর থেকে আমরা শিশুটিকে খুঁজছিলাম। আজ দুপুরে খবর পাই, পাশের একটি বাড়ির সেফটিক ট্যাংকে তার মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে শিশু তায়বার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তায়বার ছবি শেয়ার করে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের ফুটপাত ফের হকারদের দখলে। সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে কিছুটা স্বস্তি মিললেও ফের ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসিয়েছেন হকারেরা। গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, মো. আব্দুর রশিদ নামের এক হকার ফুটপাতে পোশাক বিক্রি করছেন।
৩ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল। জেলার প্রায় ২০ লাখ মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসা এ হাসপাতালটি নানা সংকটে যেন নিজেই ‘অসুখে’ ধুঁকছে। এক দশকের বেশি সময় ধরে চিকিৎসক, জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে হাসপাতালটির স্বাস্থ্যসেবা তলানিতে পৌঁছে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার...
৩ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদর থেকে আদমপুর বাজার সড়কের প্রস্থ ১৮ ফুট থাকলেও একই সড়কের ওপর নির্মিত সেতু ও কালভার্টের প্রস্থ মাত্র ১০ ফুট। সড়কের তুলনায় সেতু ও কালভার্টের প্রস্থ কম হওয়ায় যানবাহন চলাচলের সময় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি, সড়ক যখন বড় করা হয়েছে তখন পুরোনো সেতুগুলো...
৩ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীনগর বালুমহাল ইজারা নিয়ে শুরু থেকেই উঠেছে নানা প্রশ্ন। প্রথম দফায় ১১ কোটি ৬০ লাখ টাকার দরপত্র বাতিল হওয়ার পর দ্বিতীয় দফায় একই প্রতিষ্ঠানের দর নেমে আসে মাত্র ৩ কোটি ২০ লাখে, যা নিয়ে সৃষ্টি হয় তীব্র বিতর্ক। পরে তৃতীয় দফায় সংশোধিত দরপত্র আহ্বানের মধ্যেও স্বচ্ছতা...
৪ ঘণ্টা আগে