
পাবনার চাটমোহর উপজেলায় ডিজেল-সংকটের কারণে বোরো ধান আবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকেরা। ভরা সেচ মৌসুমে তীব্র লোডশেডিংয়ের পাশাপাশি ডিজেলের ঘাটতিতে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে বোরো ধানের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে চলনবিল অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় কৃষকদের দুশ্চিন্তা আরও বেড়েছে।
স্থানীয় কৃষকেরা জানান, পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক গভীর নলকূপ থেকেও পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। ফলে অনেক কৃষককে গভীর গর্ত করে পাম্প বসাতে হয়েছে। কোনোভাবে পানি পাওয়া গেলেও চাহিদা অনুযায়ী ডিজেল না থাকায় বেশির ভাগ সময় সেচপাম্প বন্ধ রাখতে হচ্ছে।
ডিজেল-সংকটে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় বোরো ধান উৎপাদন নিয়ে উদ্বেগে রয়েছেন এ অঞ্চলের কৃষকেরা। চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়া এবং খোলাবাজারে বেশি দামে কিনতে বাধ্য হওয়ায় উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে। এতে আর্থিক চাপের পাশাপাশি ফলন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
কৃষকেরা জানান, ধানের শিষ বের হওয়ার এই গুরুত্বপূর্ণ সময়ে নিয়মিত সেচ দিতে না পারলে ফলনে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে প্রায় ৯ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এ উপজেলায় বোরোসহ প্রায় ১ হাজার ৩৮০ হেক্টর জমিতে ১ হাজার ১২৬টি ডিজেলচালিত সেচপাম্পের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন এ উপজেলায় প্রায় ২০ হাজার লিটার ডিজেলের চাহিদা থাকলেও সপ্তাহে মিলছে মাত্র ১০ হাজার লিটার।
উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া গ্রামের কৃষক উজ্জ্বল হোসেন বলেন, ডিজেল-সংকটের কারণে ফসল উৎপাদনের খরচ বেড়ে গেছে। বাইরে থেকে বেশি দামে ডিজেল কিনতে হচ্ছে। ধান এখন থোড় অবস্থায় রয়েছে, কিছু জমিতে শিষ বের হচ্ছে। এ সময় সেচ দিতে না পারলে ধান চিটা হয়ে যাবে এবং ফলন কমে যাবে।
ডিবিগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের কৃষক জিয়ারুল হক জিয়া বলেন, ‘গত শনিবার পাম্প থেকে ডিজেল দেওয়া হয়েছিল, আজ মঙ্গলবার (গতকাল) আবার দেওয়া হচ্ছে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, কখন পাব জানি না। বাইরে থেকে দুদিন ১৪০ টাকা দরে ডিজেল কিনেছি। পানির স্তরও নিচে নেমে যাচ্ছে। চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়া এবং ১২০ ফুট গভীরেও পানি না পাওয়ায় অনেক কৃষক সেচ দিতে পারছেন না। এভাবে চলতে থাকলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।’
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিস্থিতির ওপর নজর রাখছে এবং ডিজেলের সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছে। এ ধরনের সংকট দীর্ঘস্থায়ী হলে বোরো আবাদে প্রভাব পড়বে।
এদিকে বিভিন্ন মাঠে কৃষকেরা বোরো ধানের জমিতে আগাছা পরিষ্কার ও বালাইনাশক স্প্রে করছেন। দিগন্তজোড়া মাঠ এখন সবুজের সমারোহে ভরে উঠেছে। তবে লোডশেডিং ও সেচ-সংকট কাটলে চলতি মৌসুমে ভালো ফলনের আশা করছেন কৃষকেরা।
চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ বলেন, বোরো ধানের উৎপাদনে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। চাহিদা অনুযায়ী ডিজেল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

ভোরে বাজারের পাশে একটি চায়ের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি মুদিদোকানে। আগুনের তীব্রতায় দুটি মুদিদোকান ও একটি চায়ের দোকানে থাকা সব মালামাল ও আসবাব পুড়ে যায়।
১১ মিনিট আগে
আইজিপি বলেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার ক্রাইম এবং জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশিক্ষণে অর্জিত জ্ঞানকে বাস্তবে কাজে লাগিয়ে সব সময় নিজেকে আধুনিক ও আপডেট রাখতে হবে।
১৪ মিনিট আগে
রাজধানীর জুরাইনের বউবাজার এলাকায় বিদ্যুতায়িত হয়ে হৃদয় হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
প্রত্যক্ষদর্শী তোফাজ্জল মিয়াজী জানান, ছয় মাস ধরে এলাকায় রহস্যজনক কর্মকাণ্ড চলছিল। সন্দেহজনক আচরণের কারণে গ্রামবাসী ওত পেতে ছিল। বুধবার ভোরে তারা চক্রটিকে হাতেনাতে ধরার চেষ্টা করে, তবে তিতাস ও রাজিব নামে দুই সদস্যসহ চক্রের অন্যরা পালিয়ে যান।
১ ঘণ্টা আগে