
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সড়কপথে তিনি সেখানে পৌঁছান। এ সময় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। প্রিয় নেতাকে একনজর দেখতে হাজারো মানুষ সেখানে সমবেত হন।
সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টার দিকে তিনি কটিয়াদী উপজেলার উদ্দেশে রওনা হবেন। দুপুর সাড়ে ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। এরপর বেলা ১২টা ৫৫ মিনিটে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠের উদ্দেশে রওনা দিয়ে বেলা ১টায় সেখানে আয়োজিত ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন।
বেলা ১টা ৪৫ মিনিটে তিনি ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে বেলা আড়াইটায় সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন এবং জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখা আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
বিকেল ৩টায় কিশোরগঞ্জ জেলা সার্কিট হাউসে পৌঁছে কিছু সময় বিরতি নেবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল ৪টায় কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান প্রদান এবং স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মুসলিমপুর-টাকশালদিঘী কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
চীনের বাজারকে বাংলাদেশের রেশম শিল্পের জন্য অত্যন্ত সম্ভাবনাময় উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের মানসম্মত রেশম সুতা ও কাপড় উৎপাদনের পাশাপাশি আরও আধুনিক নকশা, প্যাকেজিং, ব্র্যান্ডিং ও বিপণন কৌশল গ্রহণ করতে হবে। এতে রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক আন্তর্জাতিক বাজারে শক্তিশালী ব্র্যান্ড হিসেবে
১৬ মিনিট আগে
পাঁঠা ও হাঁস বলিসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙামাটির কাপ্তাইয়ে সর্পদেবী মনসার পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের নূরে মদিনা ইব্রাহিমিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। সোমবার (১৭ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে নবীপুর চনকান্দা মসজিদের পাশ থেকে তাঁদের অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে