
সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকায় নিজ বাসভবন থেকে সড়কপথে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উদ্দেশে যাত্রা করেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে ইতিমধ্যে জেলা প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।
সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় তিনি পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পৌঁছাবেন এবং সেখানে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, বিতরণ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এরপর দুপুর ১২টায় তিনি কটিয়াদী উপজেলার উদ্দেশে রওনা দিয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। বেলা ১২টা ৫৫ মিনিটে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠের উদ্দেশে রওনা দেবেন এবং বেলা ১টায় সেখানে আয়োজিত ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ এর শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন।
১টা ৪৫ মিনিটে তিনি ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উদ্দেশে যাত্রা করবেন। বেলা আড়াইটায় শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন এবং জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখা আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
বিকেল ৩টায় কিশোরগঞ্জ জেলা সার্কিট হাউসে পৌঁছে কিছু সময় বিরতি নেবেন তিনি। পরবর্তী সময়ে বিকেল ৪টায় কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ, অন্যান্য অনুদান প্রদান এবং স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
দিনব্যাপী অনুষ্ঠান শেষে বিকেল ৬টায় তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২২ জানুয়ারি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনের প্রাক্কালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রচারণার অংশ হিসেবে বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। ওই জনসভায় তিনি কিশোরগঞ্জের ছয়টি আসনে বিএনপির ছয় প্রার্থীকে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
এর আগে ১৯৯৮ সালে প্রথমবার কিশোরগঞ্জে আসেন তারেক রহমান। ওই সময় বিএনপি নেতা ও বর্তমানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমকে সঙ্গে নিয়ে ভৈরব ও কুলিয়ারচরে ২৩টি পথসভা ও জনসভায় অংশ নেন তিনি। এ ছাড়া ২০২৫ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি আবারও জোরালোভাবে জানাচ্ছে। তবে ভারতের শীর্ষ সরকারি কর্মকর্তারা বলেছেন, এ ধরনের অনুরোধ ভারতীয় বিচারব্যবস্থার সামনে উপস্থাপন করতে হবে এবং এর সিদ্ধান্তও নিতে হবে আদালতকেই।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ দুই বছরের বেশি সময় ধরে। এই অবস্থায় আগামী ৮-১০ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টার গভর্নমেন্টাল রেলওয়ে মিটিং (আইজিআরএম)। সেই বৈঠকে যাত্রীবাহী ট্রেন আবার চালুর উদ্যোগের পাশাপাশি ২৪ ঘণ্টা পণ্যবাহী ট্রেন চালু করার সম্ভাবনা নিয়েও আলোচনা হবে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এলএনজি টার্মিনাল বসানোর কাজ বন্ধ করে দিয়েছিল। সরকার দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের চেষ্টা করছে, এ জন্য সময় লাগবে। বিদ্যুৎ ও গ্যাস-সংকট সমাধানে চীন ও মালয়েশিয়ার সঙ্গে সরকার আলোচনা করেছে বলেও জানান তিনি।
১৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ৩-৬ মাসের মধ্যে গ্যাস-বিদ্যুতের সমাধান যদি বিরোধী দল দিতে পারে, সেগুলো সরকার গ্রহণ করবে। যদি না পারে, তাহলে বিভ্রান্তির রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তাদের। বিভ্রান্তি, হঠকারী রাজনীতি বাদ দেন। রাস্তায় বসে ভাঙচুরের রাজনীতির দিন শেষ।
১৫ ঘণ্টা আগে