চাঁদপুরের ফরিদগঞ্জে বৈদ্যুতিক পাখার সঙ্গে ফাঁস নিয়ে সীমা আক্তার (১৮) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি উপজেলার চর কুমিরা গ্রামের সৌদিপ্রবাসী নবীর হোসেনের স্ত্রী এবং কাছিয়াড়া গ্রামের পাটওয়ারী বাড়ির বাচ্চু মিয়ার মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সীমার বাবার বাড়ির একটি ঘরে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মানিক হোসেন জানান, তিন বছর আগে পারিবারিক সিদ্ধান্তে চর কুমিরা গ্রামের মিজানুর রহমানের ছেলে নবীর হোসেনের সঙ্গে বিয়ে হয় সীমার। তাঁদের দেড় বছর বয়সী একজন পুত্র সন্তান রয়েছে। স্বামী প্রবাসে থাকলেও গত কয়েক দিন ধরে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। গতকাল মঙ্গলবার রাত এবং আজ সকালেও ভিডিও কলে দুজন অনেক ঝগড়া করেছে।
মানিক হোসেন অভিযোগ করে বলেন, ‘আমার বোন সীমাকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মানসিকভাবে নির্যাতন করছিলেন। আমার বোনকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। আমরা প্রশাসনের কাছে বিচার চাই। থানায় লিখিত অভিযোগ দায়ের করব।’
ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আলম বলেন, ‘সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

চট্টগ্রাম নগরের মুরাদপুরে একটি পরিত্যক্ত বাড়িতে মো. আজাদ (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে কয়েকজন মিলে আড্ডা ও ইয়াবা সেবন করছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
৫ মিনিট আগে
মৌলভীবাজারের সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইকে অপহরণ করে হত্যার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার সদর মডেল থানা-পুলিশের একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
৭ মিনিট আগে
বরিশালে শ্রেণি কক্ষে ঢুকে পঞ্চম শ্রেণির তিন শিক্ষার্থী ও বিদ্যালয়ের দুই শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরী সংলগ্ন চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত তিন শিক্ষার্থী বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
৯ মিনিট আগে
সোহেল ২০২৪ সালের ১৯ আগস্ট এই মামলায় জামিন পান। আদালত বাদীর সঙ্গে আপস করার শর্তে সোহেলকে জামিন দেন। কিন্তু সোহেল বাদীর সঙ্গে কোনো আপস করেননি। তাই তিনি জামিনের শর্ত ভঙ্গ করেছেন বিধায় তার জামিন বাতিল করা প্রয়োজন। অভিযুক্ত সোহেল বাদীর কোনো অর্থ আত্মসাৎ করেননি। তিনি মিথ্যা অভিযোগে তাঁকে হয়রানি করছেন...
১২ মিনিট আগে