
রেলওয়ের জায়গায় স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে বগুড়ার সোনাতলা রেলস্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনার পর লিখিতভাবে ক্ষমা চেয়েছেন উপজেলা যুবদলের এক নেতা। একই সঙ্গে ভাঙচুর করা স্টেশনের কম্পিউটার মেরামত করে দেওয়া হয়েছে। এরপর বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি প্রত্যাহার করে স্বাভাবিক কাজে ফিরেছেন স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) সোনাতলা রেলস্টেশনের স্টেশন মাস্টার রবিউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
স্টেশন মাস্টার জানান, বুধবার সন্ধ্যায় তাঁর কার্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যস্থতায় সমঝোতা বৈঠক হয়। সেখানে সোনাতলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বাবু লিখিত অঙ্গীকারনামা দেন।
অঙ্গীকারনামায় কামরুল হাসান উল্লেখ করেন, বুধবার দুপুরে রেলওয়ের জায়গায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় একটি টয়লেট নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় জনগণ ও রেলস্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে অপ্রীতিকর ঘটনা ঘটে। এটি মোটেও ঠিক হয়নি উল্লেখ করে তিনি জনসাধারণের পক্ষ থেকে ক্ষমা চান। ভবিষ্যতে সোনাতলা রেলস্টেশনে কর্মরত কারও সঙ্গে কোনো ধরনের তুচ্ছ বা অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলেও অঙ্গীকার করেন তিনি।
এর আগে বুধবার দুপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের জেরে সোনাতলা রেলস্টেশনে হামলার ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা স্টেশন মাস্টারসহ সাত কর্মকর্তা-কর্মচারীকে মারধর করেন। এ সময় বুকিং কাউন্টারের একটি কম্পিউটার ভাঙচুর করা হয়। ঘটনার পর নিরাপত্তাহীনতার অভিযোগে কর্মবিরতিতে যান স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা।
এদিকে রেলওয়ের জায়গায় টয়লেট নির্মাণের বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া জানান, রেলওয়ের জায়গায় টয়লেট নির্মাণের কোনো পরিকল্পনা তাঁদের ছিল না। অধিদপ্তরকে না জানিয়ে স্থানীয় ব্যক্তিরা ঠিকাদারের মাধ্যমে ওই জায়গায় কমিউনিটি টয়লেট নির্মাণের কাজ শুরু করেন। রেলওয়ে কর্তৃপক্ষ স্থাপনাটি উচ্ছেদ করার পর প্রকল্পটি বাতিল করা হয়েছে।
সোনাতলা রেলস্টেশনের স্টেশন মাস্টার রবিউল ইসলাম বলেন, স্থানীয় নেতৃবৃন্দের মধ্যস্থতায় বুধবার সন্ধ্যায় বিষয়টি মীমাংসা হয়েছে। ভাঙচুর করা কম্পিউটারও রাতেই মেরামত করে দেওয়া হয়েছে। এ কারণে বৃহস্পতিবার সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন এবং স্টেশনের স্বাভাবিক কার্যক্রম চলছে।

বরিশালে শুরু হয়েছে বিসিসি (বরিশাল সিটি করপোরেশন) প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট। কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে আজ রোববার থেকে বরিশাল সিটি করপোরেশন এ টুর্নামেন্টের আয়োজন করেছে।
২ মিনিট আগে
কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়সংক্রান্ত ভাউচার দেখাতে না পারায় ছয়টি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৫ মিনিট আগে
আদালতে বিচারাধীন ও নিষেধাজ্ঞা থাকা জমি দখলে সহযোগিতার অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারকে শোকজ করা হয়েছে। পটুয়াখালী জেলা বিএনপি এ নোটিশ পাঠিয়েছে। এ বিষয়ে দলীয় কার্যালয়ে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
১০ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারীতে বিরোধ মীমাংসার জন্য ডেকে নিয়ে এক নারীকে (৩২) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে হোসেন আলী নামের সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় আজ রোববার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী। অভিযুক্ত হোসেন আলী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর ফকিরটারী গ্রামের বাসিন্দা।
১১ মিনিট আগে