
ঝালকাঠি পৌরসভা এলাকায় খালের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শহরের জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনব্যবস্থা স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১টায় ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিকনা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার সার্বিক সহযোগিতায় এই অভিযান পরিচালিত হচ্ছে।
কর্মসূচির উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

অভিযান শুরুর আগে উপস্থিত সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, খালের জমি দখলমুক্ত করা গেলে শহরের পানি নিষ্কাশনব্যবস্থা সহজ হবে এবং জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে। খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

জিয়াউদ্দিন আরও বলেন, খালের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হবে। দখলমুক্ত করার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। এমনকি প্রয়োজন হলে খালের জায়গায় থাকা স্থাপনাগুলোও সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৌর এলাকার খালগুলো দখলমুক্ত রাখা, পানিপ্রবাহ স্বাভাবিক রাখা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ কার্যক্রম নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‘গণ-অভ্যুত্থানে প্রত্যেক শহীদ, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার, প্রতিটি আহত পরিবার, যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের প্রতি সমবেদনা। সরকার অঙ্গীকার করেছে, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাষ্ট্র দাঁড়াবে এবং এ প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা এককভাবে বাংলাদেশ গড়ব, এই চিন্তায় কখনোই নিমজ্জিত নই। এই দেশ সকলের, সবাই
৯ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুটি অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও এক কারবারিকে আটক করা হয়। এ ঘটনায় একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।
৩০ মিনিট আগে
বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে সরকার পতনের স্লোগান দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা ব্যক্তিরা ‘বহিরাগত’ বলে দাবি করেছে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। একই সঙ্গে তারা ঘোষণা দিয়েছে, আগামী দিনে পরিচয়পত্র (আইডি কার্ড) ছাড়া কাউকে...
৩৮ মিনিট আগে
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। একই সঙ্গে তারা দাবি করেছে, আন্দোলনের সময় সরকার পতনের স্লোগান দেওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা ব্যক্তিরা বহিরাগত।
১ ঘণ্টা আগে