কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুটি অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও এক কারবারিকে আটক করা হয়। এ ঘটনায় একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে দাউদকান্দি থানা-পুলিশ মেঘনা-গোমতী সেতুর দাউদকান্দি প্রান্তের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী সড়কে অভিযান চালায়। এ সময় একটি পিকআপ ভ্যানকে সন্দেহ হয় তাদের। ওই ভ্যানে মুরগির খাদ্য বহন করা হচ্ছিল। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চালক পিকআপ ভ্যানটি রেখে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে মুরগির খাদ্যের বস্তার নিচে লুকিয়ে রাখা ১০৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় একই স্থানে ঢাকাগামী আল-বারাকাহ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মো. মামুন আহম্মেদ (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। মামুন কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীয়াং গ্রামের মিছির মিয়ার ছেলে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
২ ঘণ্টা আগে
আওয়ামী লীগের গত চারটি নির্বাচনই ছিল ভুয়া। তারা মৃত মানুষের ভোটও নিজেরা দিয়েছে। এমনকি যাঁরা ভোট দিতে যাননি, তাঁদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে