
ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মাহফুজা আক্তার (৭) হত্যা মামলার প্রধান আসামি বাবলু শেখকে (৫৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকার শংকরপাশা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এসআরবি জানায়, গত ১ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুরের নগরকান্দা থানার তারাকান্দি এলাকার বাসিন্দা ইদ্রিস আলী মোল্যার মেয়ে মাহফুজাকে বাড়িতে ডেকে নিয়ে যান বাবলু শেখসহ অন্য আসামিরা। পরে সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাবলুর বসতবাড়ির পাশের বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক পূর্ব বিরোধের জেরে ওই দিন বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১০টা ১০ মিনিটের মধ্যে কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, মারধর ও আঘাত করে মাহফুজাকে হত্যা করা হয়েছে বলে দাবি করে সংস্থাটি।
এ ঘটনায় শিশুটির বাবা ইদ্রিস আলী মোল্যার অভিযোগের ভিত্তিতে নগরকান্দা থানায় হত্যা মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তার পাঠানো অধিযাচনপত্রের ভিত্তিতে পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি-১০।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি দল এসআরবি-৬-এর সহযোগিতায় অভিযান চালিয়ে বাবলু শেখকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার বাবলু শেখকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ির ঘুনগাছতলা থেকে যুবকের পেটে স্কচটেপ মোড়ানো ৭৬ টি পুঁটলিতে ৩৭০০ ইয়াবা বের করে জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নাইক্ষ্যংছড়ি থানাধীন সোনাইছড়ি ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১ জন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী যুবককে গ্রেপ্তার করে তাঁরা।
২৫ মিনিট আগে
পানির লাইন স্থাপনের কারণে ক্ষতিগ্রস্ত সড়কগুলো ডিসেম্বরের মধ্যে সংস্কার করা হবে। এ ছাড়া জামিরা থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত ১ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে তিন লেনের বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিমানবন্দর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত আরেকটি সড়ক নির্মাণ করা হবে।
৩৫ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়ায় চাঁদের গাড়ির ধাক্কায় কথা পাল নামে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে চকরিয়া পৌরসভার দিগরপানখালী ক্ষেত্রপাল মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কথা পাল চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বাইয়াকাটা গ্রামের বাবলা পালের মেয়ে।
৩৭ মিনিট আগে
মানিকগঞ্জের দৌলতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ একজন, মাদক সেবনরত তিনজন এবং সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে মাদক সেবনের দায়ে তিনজনকে এক বছর করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৪১ মিনিট আগে