রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ৪১৯১ মামলা, সবচেয়ে বেশি গুলশান-মিরপুরে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৭৯০টি গাড়ি ডাম্পিং এবং ৮৫১টি গাড়ি রেকার করা হয়েছে।
আজ বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ট্রাফিক রমনা বিভাগে ১৫৪টি, লালবাগ বিভাগে ১৯৭টি, মতিঝিল বিভাগে ৪১৭টি, ওয়ারী বিভাগে ৫৮২টি, তেজগাঁও বিভাগে ২৮৮টি, মিরপুর বিভাগে ৮২০টি, উত্তরা বিভাগে ৭৩৬টি এবং গুলশান বিভাগে ৯৯৭টি মামলা করা হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক গুলশান বিভাগে, ৯৯৭টি। দ্বিতীয় সর্বোচ্চ ৮২০টি মামলা হয়েছে মিরপুর বিভাগে। এ ছাড়া উত্তরা বিভাগে ৭৩৬টি এবং ওয়ারী বিভাগে ৫৮২টি মামলা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









