
গাইবান্ধার পলাশবাড়ীতে ভোটকেন্দ্রে দায়িত্বরত এক আনসার সদস্যের বিরুদ্ধে লাইনে দাঁড়ানো ভোটারদের কাছে জামায়াতে ইসলামীর প্রার্থীর প্রতীক দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার পরপরই তাঁকে কেন্দ্রের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ী) আসনের পলাশবাড়ী এএএসবিপি মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।
প্রত্যাহার করা আনসার সদস্যের নাম শরিফা বেগম। তিনি পলাশবাড়ী উপজেলা আনসার-ভিডিপির সদস্য বলে জানা গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই আনসার সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। তবে এই ঘটনায় ভোট গ্রহণে কোনো প্রভাব পড়েনি।’
কেন্দ্রে থাকা স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, ভোটকেন্দ্রে লাইনে দাঁড়ানো ভোটারদের উদ্দেশে ওই আনসার সদস্য প্রকাশ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বিষয়টি নজরে এলে বিএনপির নেতা-কর্মীরা প্রতিবাদ করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত আনসার সদস্য দ্রুত কেন্দ্রের একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন।
এই ঘটনাকে কেন্দ্র করে ভোটকেন্দ্র এলাকায় বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটার ছাড়া অন্যদের কেন্দ্র থেকে বের করে দেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের খালিয়াজুরী উপজেলায় জাল ভোট দেওয়ার সময় জহিরুল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পশ্চিম জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়।
১০ মিনিট আগে
ফলাফলের তালিকায় ভোট কর্মকর্তাদের অগ্রিম স্বাক্ষর নেওয়ার দায়ে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে একটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে।
২২ মিনিট আগে
জিরাবো উচ্চ বিদ্যালয় ও দেওয়ান ইদ্রিস কলেজ সাভারের আশুলিয়া এলাকার ইয়ারপুর ইউনিয়নের পাশাপাশি দুইটি ভোটকেন্দ্র। জিরাবো উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন নারীরা আর দেওয়ান ইদ্রিস কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন পুরুষ ভোটারেরা।
২৫ মিনিট আগে
‘এখন সবাই ক্লান্ত। সেই সুযোগে শেষ সময়ে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হতে পারে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী এবং সরকারের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সবাই সজাগ থাকবেন।’ আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে দুপুর সোয়া ২টায় এক বাদ সম্মেলনে এ আহ্বান জানান ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা....
৩৩ মিনিট আগে