ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৫৯) নামের এক পৌর কর্মচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ শহরের ঢাকা-খুলনা সড়কের রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
আব্দুস সামাদ কালীগঞ্জ পৌরসভার আড়পাড়ায় বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার হাজিপুর মুন্দিয়ায়। তিনি পৌরসভার কসাইখানা পরিদর্শক ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুস সামাদ শহরের বৈশাখী তেলপাম্প এলাকার একটি গোশতের দোকান পরিদর্শন শেষে মোটরসাইকেল চালিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
কালীগঞ্জ পৌরসভার প্রকৌশলী মো. কবীর হাচান জানান, প্রতিদিনের মতো আজ সকালেও গোশতের দোকান পরিদর্শনে বের হয়েছিলেন আব্দুস সামাদ। দুই মাস পর তাঁর অবসরে যাওয়ার কথা ছিল।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটি আটক করা হয়েছে, তবে চালক ও সহকারীরা পালিয়েছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘মাদক, অনলাইন জুয়া ও বেটিং থেকে যুবকদের মাঠমুখী করতে না পারলে সমাজ ধ্বংস হয়ে যাবে। এই সমাজকে বাঁচাতে খেলাধুলার কোনো বিকল্প নেই।’
৪ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে স্বামীর ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে সালমা আক্তার (৩৩) নামের এক গৃহবধূর করুণ মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় তাঁর স্বামী মো. জাহাঙ্গীর আলম নিজেই ভ্যানটি চালাচ্ছিলেন।
৮ মিনিট আগে
বর্তমানে বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় সাড়ে ৯ শতাংশ প্রবীণ। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী দেশে প্রবীণ নাগরিকের সংখ্যা প্রায় ১ কোটি ৫৩ লাখ। তবে কিছু পরিসংখ্যানে এ সংখ্যা ১ কোটি ৮০ লাখ পর্যন্ত বলা হচ্ছে। আর ২০৫০ সালের মধ্যে প্রতি পাঁচজনে একজন প্রবীণ নাগরিক হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবীণ নারীদের বড় একটি...
৯ মিনিট আগে
মিয়ানমারের রাখাইনে স্থলমাইন বিস্ফোরণে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হামিদ হোসেন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উখিয়ার পালংখালী সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। পায়ে আঘাতপ্রপ্ত অবস্থায় পরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এলে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
১৭ মিনিট আগে