
জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফটম্যান শাহিন আলমকে গ্রেপ্তার করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানা-পুলিশ। চৌদ্দগ্রাম বাজারে জামায়াত নেতা ফজলুল হকের পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় আজ মঙ্গলবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।
শাহিন আলম কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের তেলিহাটি গ্রামের দরিদ্র পরিবারের সন্তান। তাঁর বাবা জয়নাল আবেদীন ছিলেন বাদাম বিক্রেতা। তিন ভাইয়ের মধ্যে শাহিন আলম মেজ। বাবার বাদাম বিক্রির টাকা দিয়ে টেনেটুনে চলত তাঁদের সংসার। পরিবারের এমন পরিস্থিতিতে ২০১৮ সালে তিনি চাকরি পান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ড্রাফটম্যান পদে। আর এতেই ভাগ্য খুলে যায় তাঁর। চাকরিতে যোগদানের ছয় বছরে শাহিন আলম বনে যান শত কোটি টাকার মালিক। নামে-বেনামে গড়েছেন সম্পদের পাহাড়।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, শাহিন আলমের দুর্নীতি ও অবৈধ সম্পদ নিয়ে আজকের পত্রিকা গত বছর একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

লালমনিরহাটে স্ত্রী মিতু আক্তারকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী আতিকুল ইসলামকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী।
২ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার মধ্যরাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
ভোলার বোরহানউদ্দিনে মো. রাজিব নামের এক যুবককে রাতের আঁধারে তুলে নিয়ে নির্যাতনের পর দুই চোখ উপড়ে ফেলেছে প্রতিপক্ষ। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামের বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়।
৩ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈরে তরুণীকে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর অভিযোগে হত্যা মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি শান্ত পালকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। অপর আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
৩ ঘণ্টা আগে