
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার নাজিরহাট পৌরসভার রশিদাপুকুর এলাকায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং তাঁদের দুর্ভোগের কথা শুনে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের দুর্যোগ শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। কোথায় কী লাগবে, কী প্রয়োজন—সবকিছু তিনি জানেন। প্রধানমন্ত্রী আমাকে আপনাদের খোঁজ নিতে পাঠিয়েছেন। আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি দেশের মানুষের কল্যাণে ২৪ ঘণ্টাই চিন্তা করেন। সরকার যেকোনো দুর্যোগে আপনাদের পাশে আছে। আপনাদের জন্য যা যা প্রয়োজন, সরকার তা দিতে প্রস্তুত।’ /
এম ইকবাল হোসেইন বলেন, ‘চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরওয়ার আলমগীর শপথ গ্রহণের পরপরই বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন। এলাকার মানুষের জন্য দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে তিনি উদ্যোগী হয়েছেন। আমাকে বলেছেন, তাঁর এলাকার মানুষের জন্য ত্রাণ নিয়ে আসতে। ইনশাআল্লাহ আমি ফটিকছড়ির মানুষের পাশে আছি।’
ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা।

গত ১২ জুন সোনারগাঁয়ের প্রিন্সিপাল ১০০ শপিং মলের আমিনুল টেলিকম নামের মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন মডেলের ১২০টি আইফোন ও ২৬টি স্মার্ট ফোনসহ নগদ ৬ লাখ টাকা চুরি হয়।
৮ মিনিট আগে
রাজধানীর এফডিসি মোড় এলাকার একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে (সাবস্টেশন) আগুন লাগার পর থেকে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে এফডিসি মোড়ের কাছে অবস্থিত সাবস্টেশনটিতে আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে...
৪১ মিনিট আগে
যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান তদারকি ডিউটি করার সময় গত ৫ জুলাই ভোর ৬টার দিকে গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, যাত্রাবাড়ী থানাধীন মিনি কক্সবাজার এলাকায় আমিন মোহাম্মদ গ্রুপের পাশে বালুর মাঠে উগ্রবাদী সংগঠনের কতিপয় ব্যক্তি তাদের কার্যক্রম পরিচালনার জন্য ট্রেনিং...
৪৩ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘জুলাইয়ের আগে যা দেখেছিলাম, জুলাইয়ের পরেও তা দেখি। প্রতিটি স্কুলের ম্যানেজিং কমিটি থেকে শুরু করে, স্কুল কে চালাবে, কে টেন্ডার নেবে, কে ইটের টাকা খাবে, নতুন করে একটা রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এই কাজটা শুরু করেছে।
১ ঘণ্টা আগে