
সাত মাসের মধ্যে জ্বালানি তেলের দাম তিন দফা বাড়িয়ে সরকার ‘হ্যাটট্রিক’ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল। তিনি বলেন, ‘সংসদ অধিবেশন শেষ হওয়ার পরই সরকার দাম বাড়িয়েছে, যাতে বিরোধী দলের জবাবদিহির মুখে পড়তে না হয়।’
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সোমবার বিকেলে রংপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। এর আগে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল নগরীর টাউন হল চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মাহবুবুর রহমান বেলাল বলেন, ‘এই মূল্যবৃদ্ধির ফলে শুধু পরিবহন খাত থেকেই সরকার দৈনিক অতিরিক্ত ৪০ কোটি টাকা আয় করবে। দুর্নীতি দূর না করে এভাবে দাম বাড়িয়ে সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।’ অবিলম্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রত্যাহার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য না কমালে সরকার পতনের এক দফার আন্দোলন শুরু হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান বলেন, ‘বর্তমান সরকার আমলে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং দলীয় লোকদের সুবিধা দিতে সিন্ডিকেট তৈরি করা হয়েছে। আগের সরকারও এমনটা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের পালাতে হয়েছিল।’
আজমের দাবি, ‘তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে না পারলে সরকারের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত।’
সমাবেশে বক্তারা বলেন, দেশের জ্বালানি খাত ভেঙে পড়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সাত মাসের মধ্যেই দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।
সমাবেশে মহানগর জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল হক কাজলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী সেক্রেটারি আল আমিন হাসান, প্রচার সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী এবং মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান প্রমুখ।

টাঙ্গাইলের রাজনীতিতে চার দশক ধরে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত খান পরিবারের এক সদস্যের প্রথমবারের মতো সাজা হয়েছে। একটি হত্যা মামলায় গতকাল সোমবার পরিবারটির ছোট ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সানিয়াত খানকে (বাপ্পা) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৩৭ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। কিন্তু এ ব্যাপারে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ।
৩৯ মিনিট আগে
হাওর থেকে আট বন্ধুর সঙ্গে গত বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসেছিলেন কিশোরগঞ্জের শোলাকিয়ার তরুণ মোফাজ্জল ইমাম সীমান্ত (২০)। ভ্রমণ শেষে শনিবার তাঁদের ফেরার কথা ছিল। শুক্রবার সন্ধ্যায় বন্ধুরা মিলে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি গোসলে নেমে সীমান্তসহ তিন বন্ধু সাগরে তলিয়ে যান।
৪২ মিনিট আগে
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
১ ঘণ্টা আগে