
শেরপুরের নালিতাবাড়ীতে ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রাসেল মিয়া (২৯) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার চিতাখলা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত রাসেল মিয়া উপজেলার গোজাকুড়া পূর্ব নলকুড়া গ্রামের বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল মিয়া মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী বহন করতেন। প্রতিদিনের মতো গতকাল রাতেও সামাদুল ইসলাম নামের এক যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। পৌরশহরের কালিনগর বাইপাস এলাকায় পৌঁছালে একটি ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তাঁরা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। রাসেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ময়মনসিংহ নেওয়ার পথেই রাসেলের মৃত্যু হয়।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, গুরুতর আহতাবস্থায় হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে রাসেলকে ময়মনসিংহে রেফার করা হয়েছিল।

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার জামতলা গলিতে দন্তচিকিৎসক সারাহ রোকসানা পিনু হত্যা মামলায় গ্রেপ্তার স্বামী সোহেল রানাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ তাঁকে রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
২ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের জেটিতে প্রবেশের সময় স্টিয়ারিংয়ে কারিগরি ত্রুটির কারণে কনটেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাস ২ নম্বর রেড বয়ায় ধাক্কা দিয়ে রিটেইনিং ওয়ালে আটকে গেছে। সোমবার দুপুর ২টা ১৫ মিনিটে ঘটে যাওয়া এ ঘটনায় কেউ হতাহত হননি। জাহাজটি সরাতে উদ্ধার অভিযান চলছে।
১১ মিনিট আগে
বান্দরবানে স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা, অনিয়ম, চিকিৎসা উপকরণের অপ্রতুলতা ও হামে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার সকালে প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধ, স্বাস্থ্যসেবা আধুনিকায়ন এবং পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের দাবি জানানো হয়।
১৪ মিনিট আগে
সরকারি স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন ও কার্যকর রাখার লক্ষ্যে পিরোজপুর জেলায় কর্মঘণ্টা চলাকালীন সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়। আজ সোমবার পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
২৯ মিনিট আগে