
লক্ষ্মীপুরের রায়পুরে বিয়েবাড়িতে খাবার নিয়ে কথা-কাটাকাটির জেরে বর ও কনেপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার উত্তর কেরোয়া এলাকার মন্ত্রী পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন বেলাল হোসেন (৪০), শাহিনুর বেগম (৪০) ও ইয়াসিনসহ (২২) অন্তত ১০ জন। তাঁদের মধ্যে বেলাল হোসেনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন লাখ টাকা দেনমোহরে শাহ আলম পাটওয়ারীর মেয়ে নাজমার সঙ্গে রায়পুর উপজেলার কলাকোপা এলাকার খলিলুর রহমানের ছেলে মুক্তার হোসেনের বিয়ে হয়। বিয়ের পর অতিথিরা খাবার খেতে বসেন। একপর্যায়ে খাবার নিয়ে বরের বড় ভাইয়ের সঙ্গে কনেপক্ষের কথা-কাটাকাটি শুরু হয়। পরে বরও এতে উত্তেজিত হয়ে পড়েন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

কনের বাবা শাহ আলম পাটওয়ারী বলেন, ‘হঠাৎ করে বরের ভাই খাবার নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে কথা বাড়াবাড়ির একপর্যায়ে বরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে মারামারির ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।’
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আশরাফুর রহমান বলেন, এ ঘটনায় আহত তিনজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। বেলাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা আজকের পত্রিকাকে বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর মহাখালীতে রেললাইনে ট্রেনের ধাক্কায় মুক্তারুল ইমরান (১৬) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মহাখালীর পাগলারপোল এলাকায় রেললাইনে ঘটনাটি ঘটে। আহতাবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার
১০ মিনিট আগে
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার পানির চাপে ময়মনসিংহের হালুয়াঘাটে ধারা-নালিতাবাড়ী সড়কের একটি অংশ ভেঙে গেছে। এতে সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে দুই উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষের যোগাযোগে ভোগান্তি দেখা দিয়েছে। বাধ্য হয়ে দুই থেকে তিন কিলোমিটার ঘুরে বিকল্প কাঁচা সড়ক দিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা।
৩৬ মিনিট আগে
বরিশাল বিভাগের আট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের টিফিনে পুষ্টিকর খাবার বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কর্মসূচির আওতায় প্রতিদিন রুটি, বিস্কুট, ডিম, কলা ও দুধের মধ্যে অন্তত দুটি খাবার দেওয়ার কথা থাকলেও নিয়মিত তা দেওয়া হচ্ছে না। কোথাও দেওয়া হচ্ছে কাঁচা বা অতিরিক্ত পাকা কলা, আবার কোথাও
৩৯ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুরে প্রাতর্ভ্রমণে বের হয়ে ছিনতাইকারীদের কবলে পড়েছেন নূরজাহান বেগম নামে এক বৃদ্ধা। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁর দুই হাত ধরে কানের আট আনা ওজনের দুটি স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে। শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এ ঘটনায় স্থানীয়দের...
১ ঘণ্টা আগে