
সকাল থেকে দফায় দফায় সংঘর্ষের পর দুপুরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের বাস ভাঙচুর করায় আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী সিটি কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাবের দিকে ধাওয়া দেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ একাধিক সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে।
এদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, পুলিশ ইচ্ছাকৃতভাবে সিটি কলেজের শিক্ষার্থীদের পক্ষ নিয়েছে এবং অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। তবে সংঘর্ষ চলাকালে পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঘটনাস্থলে এসে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম জানান, দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর শিক্ষার্থীরা নিজ নিজ কলেজে ফিরে যায় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
মাসুদ আলম আরও বলেন, এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে এবং ছোটখাটো বিষয় থেকেও উত্তেজনা সৃষ্টি হয়। দুই কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলে মূল কারণ খুঁজে বের করে স্থায়ী সমাধান আনা হবে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকেই রাজধানীর নিউমার্কেট এলাকায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। সকাল থেকে সংঘর্ষ ও সড়ক অবরোধের কারণে নিউমার্কেট–সায়েন্সল্যাব ও আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে নিউমার্কেট এলাকায় দুই কলেজের ইন্টারমিডিয়েট পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। কয়েক দিন আগে সিটি কলেজের দুই শিক্ষার্থীর কাছ থেকে পরিচয়পত্র কেড়ে নেওয়ার ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছিল। এর জের ধরে আজ বৃহস্পতিবার দুপুরে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের এক অনার্স শিক্ষার্থীকে মারধর করে। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে সিটি কলেজের দুই শিক্ষার্থীকে আহত করে।
আহত দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নেওয়া হয়েছে। তারা হলেন ঢাকা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির (২২) ও ঢাকা কলেজ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এরপর দুপুর দেড়টার দিকে সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করে সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে অন্তত কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে।
সিটি কলেজের শিক্ষার্থীদের দাবি, ঢাকা কলেজের শিক্ষার্থীরাই প্রথম হামলা চালিয়েছে। এর প্রতিবাদে তারা সড়ক অবরোধ ও বিক্ষোভে নামে। সকালে এক দফা অবরোধের পর দুপুরে আবার সায়েন্সল্যাব মোড়ে তারা সড়ক অবরোধ করে। এতে নিউমার্কেট, ধানমন্ডি ও মিরপুর রোডে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বিকল্প সড়কেও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিউমার্কেট ও সায়েন্সল্যাব এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক সাংবাদিকদের বলেন, ‘দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘর্ষ ও সড়ক অবরোধের ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা ইটপাটকেল হাতে সড়কে অবস্থান করছে, পুলিশ টহল দিচ্ছে এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে আছে।
আরও খবর পড়ুন:
উল্লেখ্য, গত ১৮ মার্চ দুই কলেজের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। তার আগে ২০ ফেব্রুয়ারি ও ১৯ জানুয়ারিতেও একই ধরনের ঘটনা ঘটেছিল।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪২ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে