
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
ইব্রাহীম খলিল জানান, যুদ্ধ শুরু হওয়ায় গত শনিবার থেকে আজ সোমবার সকাল পর্যন্ত বহির্গমন ও আগমনী মিলিয়ে ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। সেগুলোর মধ্যে শনিবার ছয়টি, গতকাল রোববার ১৪টি ও আজ আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
তবে গতকাল রাতে সালাম এয়ারওয়েজের ওভি-৪০৩ ও আজ সকাল ৮টায় ওভি-৪০১ ফ্লাইট দুটি মাসকাট থেকে চট্টগ্রাম এসেছে এবং আজ সকাল সাড়ে ৯টায় একই এয়ারলাইনসের ওভি-৪০২ ফ্লাইটটি চট্টগ্রাম ছেড়ে গেছে বলেও জানান এই কর্মকর্তা।
গত শনিবার সারা দিন বন্ধ থাকার পর গতকাল বিকেলে বিমান বাংলাদেশের জেদ্দাগামী ‘বিজি ১৩৫’ ফ্লাইটটি বিকেল ৪টা ৩৫ মিনিটে চট্টগ্রাম থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়ার তথ্য জানিয়েছেন তিনি।
শনিবার সকাল থেকে মধ্যপ্রাচ্য ও এর বাইরেও বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। মধ্যপ্রাচ্যে আকাশসীমা কার্যত বন্ধ হয়ে গেছে। ইরান ও ইসরায়েলের আকাশসীমা বন্ধ রয়েছে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরাক, কুয়েত ও কাতারও আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের সবচেয়ে ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ আবুধাবি ও দোহার বিমানবন্দরগুলো বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুবাই বিমানবন্দর থেকে সব ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর প্রভাব পড়েছে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে। এতে ওমরা ও মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা বিপাকে পড়েছেন।
জানা গেছে, অনেকের পাসপোর্ট-ভিসার মেয়াদ শেষ হতে চলেছে। অনেক প্রবাসী জানান, তাঁরা দ্রুত নির্দিষ্ট সময়ে কর্মস্থলে না পৌঁছালে তাঁদের বিরাট সমস্যা হয়ে যাবে।
আজ সবশেষ তথ্যে চট্টগ্রাম শাহ আমানত কর্তৃপক্ষ জানায়, বেলা ১টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG135 জেদ্দা থেকে অত্র বিমানবন্দরে অবতরণ করে এবং ২টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
এ ছাড়া ইতিমধ্যে আজ বিকেলে এয়ার অ্যারাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আগত দুটি অ্যারাইভাল ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ডিপার্চার ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
৭ মিনিট আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
১৯ মিনিট আগে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী অপেক্ষাগারে শত শত যাত্রী। সবার চোখে–মুখে হতাশা, উদ্বেগ, অনিশ্চয়তা। তাঁদের কেউ এসেছেন দ্বিতীয় দিনের মতো, কেউ বা অপেক্ষা করছেন কয়েক ঘণ্টা ধরে। সঙ্গে আছেন বিদায় জানাতে আসা স্বজনেরা। তাঁরা সবাই মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের যাত্রী।
৪৩ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টায় ধর্ষণের শিকার এক প্রতিবন্ধী কিশোরী (১৪) সন্তান প্রসব করেছে। এ ঘটনায় করা মামলায় অভিযুক্ত মো. গোলাম কিবরিয়াকে (২৮) কারাগারে পাঠিয়েছেন আদালত।সোমবার (২ মার্চ) দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন কিবরিয়া।
১ ঘণ্টা আগে