
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে অনানুষ্ঠানিক এই বৈঠক শুরু হয়।
ব্যস্ত থাকায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৈঠকে যোগ দিতে পারেননি। অন্যদিকে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বর্তমানে জাপানে আছেন।
বৈঠক শুরুর আগে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, ‘কর্মপরিকল্পনা নিয়ে আমরা বৈঠক শুরু করছি। অনেকগুলো বিষয় থাকায় পরিকল্পনা আজকের মধ্যে জানানো সম্ভব না-ও হতে পারে। সে ক্ষেত্রে রোববার বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্বাচন কমিশনার ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সার্বিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানাতে হবে। এরপর চূড়ান্ত করে আপনাদের জানানো হবে।’
আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশনে এ-সংক্রান্ত চিঠিও দেওয়া হয়েছে।
এই পরিপ্রেক্ষিতে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে বলে ইসির পক্ষ থেকে জানানো হয়।
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের পর গত নভেম্বরে দায়িত্ব নেয় এ এম এম নাসির উদ্দিন কমিশন। অন্য নির্বাচন কমিশনাররা হলেন আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ।

বেতন জটিলতায় পড়েছেন যুগ্ম জেলা জজ পদমর্যাদার ১৭ জন বিচার বিভাগীয় কর্মকর্তা। দুই মাস বেতন না পাওয়ার পর তৃতীয় মাসেও জটিলতার আশঙ্কায় রয়েছেন তাঁরা। দ্রুত বেতনসংক্রান্ত জটিলতা নিরসনের দাবি জানিয়েছেন এই বিচারকেরা।
৪ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্যসংখ্যক ব্যক্তি পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হওয়ার ঘোষণা দিয়ে পুনরায় ইস্যুর আবেদন করছেন। পাসপোর্ট একটি সংবেদনশীল ভ্রমণ দলিল হওয়ায় এর অপব্যবহারের মাধ্যমে মানব পাচার, অবৈধ প্রবেশ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপসহ গুরুতর নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে।
৪ ঘণ্টা আগে
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের ওপর তেমন পড়বে না। অসাধু ব্যবসায়ীরা যাতে এই দাম বাড়ার সুযোগ নিতে না পারে, সে জন্য বাজার তদারকি বাড়াবে সরকার।
৫ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টায় জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে সহধর্মিণী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তিনি এই অনুষ্ঠানে যোগ দেন।
৫ ঘণ্টা আগে