
‘ফ্ল্যামিংগো এন্টারপ্রাইজ’ নামের অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ৬১৫ কোটি টাকা মূল্যের ঋণ বিতরণ করে আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংক পিএলসির সাবেক ও বর্তমান চেয়ারম্যানসহ ৩০ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উর্ধ্বতন একজন কর্মকর্তা আজকের পত্রিকা'কে এ তথ্য নিশ্চিত করেন।
মামলায় এক্সিম ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার, ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ হোসেন, ফ্ল্যামিংগো এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোশারফ হোসেনসহ ব্যাংকটির ২৪ সাবেক বর্তমান কর্মকর্তাসহ ৩০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার বিকেলে দুদকের ঢাকা জেলার সমন্বিত কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। কমিশনের ব্যাংক শাখার উপপরিচালক মো. আল আমিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
সূত্রটি জানায়, অভিযুক্তরা কোনো যাচাই বা সরেজমিন পরিদর্শন না করেই ‘ফ্ল্যামিংগো এন্টারপ্রাইজ’ নামের একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ৬১৫ কোটি টাকা ঋণ বিতরণ করেন। এই ঋণের বিপরীতে কোনো সহায়ক জামানত গ্রহণ করা হয়নি, এমনকি আমদানিকৃত পণ্যের স্টক পরিদর্শন বা প্রতিবেদনও প্রস্তুত করা হয়নি।
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। দেখা যায়, ঋণের কোনো কিস্তি পরিশোধ না হওয়া সত্ত্বেও বারবার অর্থ ছাড় দেওয়া হয় এবং সেই অর্থ প্রকৃত ব্যবসায় ব্যবহার না করে পেপার ট্রানজেকশনের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়, যার বেশিরভাগই মো. নজরুল ইসলাম মজুমদারের মালিকানাধীন নাসা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে পে-অর্ডারের মাধ্যমে ইস্যু করা হয়েছে।
দুদক সূত্রটি জানায়, এক্সিম ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব অনিয়ম সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও নিজেরা লাভবান হওয়ার উদ্দেশ্যে ঋণ মঞ্জুরিপত্রের শর্ত ভঙ্গ করে, ব্যাংকের বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা ও নীতিমালা নির্দেশিকা এবং শরিয়াহ পরিপালন না করে ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির আশ্রয় নেন।
ফলে সরকারের ৬১৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। এ অর্থের অবৈধতা, উৎস, অবস্থান, মালিকানা গোপন করতে বিভিন্ন হিসাবে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানিলন্ডারিং সংঘটিত হয়েছে।
এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪২০ / ৪০৯ / ৪৬৭ / ৪৬৮ / ৪৭১ / ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫ (২) ধারা, এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারা অনুযায়ী নিয়মিত মামলা রুজুর সুপারিশ করা হয়েছে।
মামলায় নাসা বেসিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিদ ইবনে ইসলাম, মিসেস আনিকা ইসলাম, মদিনা ডেটস অ্যান্ড নাটসের প্রোপ্রাইটর মোজাম্মেল হোসাইন, জান্নাত এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মোহাম্মদ আবুল কালাম আজাদ, এমএনসি অ্যাপারেলস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবুল কালাম ভূঁইয়াকে আসামী করা হয়েছে।
এছাড়া এক্সিম ব্যাংক পিএলসির ম্যানেজার (এসভিপি) মোহাম্মদ আশরাফুল হক, এভিপি ও সেকেন্ড অফিসার আব্দুল্লাহ আল মামুন, সাবেক এসপিও ও ইনভেস্টমেন্ট অফিসার মো. হুমায়ুন কাদের হিমু, সাবেক ম্যানেজার মো. মনোয়ার হোসেন, সাবেক এসভিপি মেফতা উদ্দিন খান, প্রিন্সিপাল অফিসার মো. শহিদুল ইসলাম, এসপিও মোছা. শিরিনা আক্তার, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আরমান হোসেন, সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আনিছুল আলম, এডিশনাল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (চুক্তিভিত্তিক) মো. ইছরাইল খান ও মো. মঈদুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাকসুদা খানম ও মো. জসিম উদ্দিন ভূঁইয়া, সাবেক এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (চুক্তিভিত্তিক) শাহ মো. আব্দুল বারি ও মো. হুমায়ুন কবীর।
অন্যদিকে মামলায় এক্সিম ব্যাংক পিএলসির বর্তমান ও সাবেক ছয় পরিচালককে আসামী করা হয়েছে তারা হলেন–নাসরিন ইসলাম, মো. আবদুল্লাহ, মো. নুরুল আমিন, অঞ্জন কুমার সাহা, মো. নাজমুস ছালেহিন, মিয়া মোহাম্মদ কাওছার আলম।
আরও খবর পড়ুন:

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে