
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন ওরফে স্বপন ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ঢাকা মহানগর দায়রা জজ আদালত এসব সম্পত্তির ওপর ক্রোকাদেশ দেন বলে আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর উদ্দেশ্যে সিন্ডিকেট করে ৮ হাজার কোটি টাকা আত্মসাৎ করে বাড়ি ও জমি কিনে অঢেল সম্পদের মালিক হন রুহুল আমিন ওরফে স্বপন। তিনি মানি লন্ডারিংয়ের অপরাধে অভিযুক্ত।
রুহুল আমিনের প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশনালের নামে ঢাকার বসুন্ধরা আবাসিক, বনানী ও উত্তরা এলাকার সাতটি দলিলের মোট জমির পরিমাণ ২৩১ কাঠা। এর দলিলমূল্য ১৫ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকা।
সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে রুহুল আমিনের এসব জমি, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, বিভিন্ন অবকাঠামোসহ মোট ৫০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে।
তিনি ও সিন্ডিকেটের অন্য সদস্যদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান চলমান রয়েছে।
তাঁদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন—
১২ হাজার কোটি টাকা হাতিয়ে নিল সিন্ডিকেট
মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো ১০০ এজেন্সির পেটে ২৪ হাজার কোটি টাকা
দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার ও প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধের ব্যাখ্যা চায় মালয়েশিয়া
১৬ হাজার কোটি টাকা আত্মসাৎ: সাবেক অর্থমন্ত্রীসহ ৪ এমপির দুর্নীতির অনুসন্ধান শুরু
শ্রমিক যেতে না পারার সৃষ্ট সংকটের দায় মন্ত্রণালয় ও মালয়েশিয়া কর্তৃপক্ষের: বায়রা
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ফের তৎপর অবৈধ সিন্ডিকেট, বায়রার অভিযোগ
মালয়েশিয়ায় শ্রমবাজারে সিন্ডিকেট ঠেকাতে প্রধান উপদেষ্টার কাছে বায়রার স্মারকলিপি
ইউনিক গ্রুপের এমডি নূর আলী, নিজাম হাজারীসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বেতন জটিলতায় পড়েছেন যুগ্ম জেলা জজ পদমর্যাদার ১৭ জন বিচার বিভাগীয় কর্মকর্তা। দুই মাস বেতন না পাওয়ার পর তৃতীয় মাসেও জটিলতার আশঙ্কায় রয়েছেন তাঁরা। দ্রুত বেতনসংক্রান্ত জটিলতা নিরসনের দাবি জানিয়েছেন এই বিচারকেরা।
৪ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্যসংখ্যক ব্যক্তি পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হওয়ার ঘোষণা দিয়ে পুনরায় ইস্যুর আবেদন করছেন। পাসপোর্ট একটি সংবেদনশীল ভ্রমণ দলিল হওয়ায় এর অপব্যবহারের মাধ্যমে মানব পাচার, অবৈধ প্রবেশ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপসহ গুরুতর নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে।
৪ ঘণ্টা আগে
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের ওপর তেমন পড়বে না। অসাধু ব্যবসায়ীরা যাতে এই দাম বাড়ার সুযোগ নিতে না পারে, সে জন্য বাজার তদারকি বাড়াবে সরকার।
৫ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টায় জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে সহধর্মিণী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তিনি এই অনুষ্ঠানে যোগ দেন।
৫ ঘণ্টা আগে