
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩০০ আসনে প্রার্থী দেবে এবং ঠাকুরগাঁওয়ের তিনটি আসনেই জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
আজ বুধবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
মাওলানা আবদুল হালিম বলেন, ঠাকুরগাঁও-১-সহ জেলার তিনটি আসনে জামায়াত বিজয়ী হবে।
আবদুল হালিম আরও বলেন, দেশের জনগণ এখন জামায়াতের প্রতি আস্থাশীল। মানুষের মহব্বত ও আস্থা অর্জন করেছে দলটি।
এ সময় জুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে জামায়াতের এ নেতা বলেন, ‘এ সনদকে আইনে রূপ দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে, তা না হলে কেন আমরা এক বছর পার করলাম?’
আওয়ামী লীগের ভূমিকার সমালোচনা করে আবদুল হালিম বলেন, জামায়াতকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছিল। তবে ছাত্র-জনতার স্লোগানে সেই ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে। তিনি আরও বলেন, গত ৫৩ বছরের হিসাবনিকাশ জনগণকে বুঝিয়ে দেওয়া হবে।
নারীদের স্বাধীনতার প্রসঙ্গ তুলে আবদুল হালিম বলেন, জামায়াত সরকার গঠন করলে কাউকে বোরকা পরতে বাধ্য করা হবে না। তবে শালীনতার বিষয়ে কথা বলা হবে এবং কর্মক্ষেত্রে নারীদের স্বাধীনতা সুরক্ষিত করা হবে।
সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আব্দুল হাকিম, ঢাকা দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলোওয়ার হোসেন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত সময় সংসদ সদস্য নির্বাচিত হন।
সংশোধনী: নিউজটির তথ্যগত ভুল সংশোধন করা হয়েছে।
আরও খবর পড়ুন:

বৈশ্বিক জ্বালানিসংকটের বাস্তবতা বিবেচনায় না নিয়ে শুধু সরকারের ওপর দায় চাপিয়ে রাজনৈতিক কর্মসূচি দেওয়া সমীচীন নয়। সাশ্রয়ের কথা বলে রাজনীতি করা দলগুলো রংপুরে প্রায় ৪৫০টি গাড়ির বহর নিয়ে গেছে। এতগুলো গাড়িতে যে পরিমাণ জ্বালানি খরচ হয়েছে, তা সাশ্রয় করা গেলে জাতীয় গ্রিডের জ্বালানি ও বিদ্যুৎ-সংকটে সামান্য...
৮ ঘণ্টা আগে
বাস ও ট্রেনে অগ্নিসংযোগ এবং ককটেল হামলার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
৯ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জ্বালানিসংকট সমাধান করতে হলে সরকারকে সংস্কারের পথে যেতে হবে। জ্বালানিসংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তাঁর।
১ দিন আগে
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই সমাবেশ আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ...
১ দিন আগে