গাইবান্ধা পৌরসভার একটি দ্রুতগতির ময়লাবাহী ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মাসুদ মিয়া (২৭) নামে এক মসজিদের খাদেম নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) দুপুরে মোটরসাইকেলযোগে মসজিদে যাওয়ার পথে শহরের পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ মিয়া গাইবান্ধা পৌর শহরের জুম্মাপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি গাইবান্ধা সদর উপজেলার মডেল মসজিদে খাদেম হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ মিয়া জুম্মাপাড়া থেকে মোটরসাইকেলে করে সদর উপজেলার মডেল মসজিদের দিকে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড হয়ে সংযোগ সড়ক দিয়ে সাদুল্লাপুর সড়কে ওঠার সময় শহরমুখী একটি দ্রুতগতির পৌরসভার ময়লাবাহী ডাম্প ট্রাক তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে গাইবান্ধা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রাকের চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ডিবির কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, যেসব স্থানে বড় পর্দায় খেলা দেখানো হবে সেখানকার থানা–পুলিশ আয়োজকদের সঙ্গে যোগাযোগ করবে। ডিবি পুলিশের পক্ষ থেকেও লোক থাকবে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন, না ঘটে সে বিষয়ে নজরদারি করা হবে...
১৩ মিনিট আগে
শেরপুরে নিখোঁজের একদিন পর ইজিবাইক চালক কাজল মিয়ার (৪২) মরদেহ রাস্তার পাশের একটি ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি কাদার নিচে আংশিকভাবে পুঁতে রাখা অবস্থায় পাওয়া যায়। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়।
১৯ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারের অভিযোগে একটি চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। জব্দ করা মোবাইল ফোনগুলোতে ২০২৫ সাল থেকে চলতি বছরের ২ জুলাই পর্যন্ত ধারণ করা শতাধিক অশ্লীল ভিডিও পাওয়া
২৭ মিনিট আগে
মাদারীপুর জেলার শিবচরে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে রিমি বেগম (৩৫) ও আয়শা আক্তার (৯) নামে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচি-ভাতিজি।
১ ঘণ্টা আগে