
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারের অভিযোগে একটি চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১০টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। জব্দ করা মোবাইল ফোনগুলোতে ২০২৫ সাল থেকে চলতি বছরের ২ জুলাই পর্যন্ত ধারণ করা শতাধিক অশ্লীল ভিডিও পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
আজ শুক্রবার (৩ জুলাই) দুপুরে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের শিবপুর এলাকায় ‘টাঙ্গাইল’ নামের একটি ফিশারিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার শিবপুর গ্রামের সিরাজুল ইসলাম (৩০), শুভ (২০), সাগর মিয়া (২০), জুয়েল মিয়া (৩২), মাজিজুল (২৫) ও কাজল মিয়া (২০); মেঘশিমুল গ্রামের হাবিবুর রহমান হাবি (৪০) এবং সালমাকান্দা গ্রামের মনিরা আক্তার (৩০)।
পূর্বধলা থানা-পুলিশ জানায়, অশ্লীল ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচার করছিল একটি চক্র। গোপন খবরে গতকাল দুপুরে উপজেলার শিবপুর এলাকার ‘টাঙ্গাইল’ নামের একটি ফিশারিতে অভিযান চালায় পুলিশ। ফিশারিটি টাঙ্গাইল জেলার এলেঙ্গা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত কর্নেল শাফি খানের মালিকানাধীন।
অভিযানে সাতজন পুরুষ ও একজন নারীকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় আরও দুই নারী ও ছয় থেকে সাতজন সহযোগী পালিয়ে যান। অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১০টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন জব্দ করা হয়। পরে সেগুলো প্রাথমিকভাবে পর্যালোচনা করে শতাধিক অশ্লীল ভিডিওর অস্তিত্ব পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আরও কয়েকজন নারী-পুরুষকে সঙ্গে নিয়ে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও ধারণ করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে আসছিলেন।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তার আটজনসহ ১৪ জনের নামোল্লেখ করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। এ ছাড়া অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে। আজ দুপুরে গ্রেপ্তার আটজনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে