
কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারের বনফুল ডিপার্টমেন্ট স্টোরে অগ্নিকাণ্ডে অন্তত কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে দাবি করেছেন দোকানমালিক ফয়সাল। আজ সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে দোকানের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকানমালিক ফয়সাল জানান, আজ সকালে আগুনের খবর পেয়ে তিনি ডিপার্টমেন্ট স্টোরে যান। সেখানে গিয়ে তিনি দেখেন, স্টোরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ফয়সাল বলেন, আগুনের ভয়াবহতায় কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। অন্তত কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক মো. মহিম উদ্দিন জানান, আগুনের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। অপ্রীতিকর ঘটনা এড়াতে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করা হয়।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আলামত নিষ্পত্তি শাখায় মাদক ধ্বংসের দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে এসআরবি-৩। তাঁকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত...
৯ মিনিট আগে
ময়মনসিংহের গৌরীপুরে দৈনিক ডেসটিনির উপজেলার প্রতিনিধি সাংবাদিক এইচ টি তোফাজ্জাল হোসেনের বিরুদ্ধে করা মাদক মামলা প্রত্যাহার, ঘটনার নিরপেক্ষ তদন্ত ও তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
১৪ মিনিট আগে
হবিগঞ্জ ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই গরু ও মদের চালান জব্দ করা হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক চারটি চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করে।
২১ মিনিট আগে
পাবনার ফরিদপুর উপজেলায় একটি বটগাছের নিচে বস্তার ভেতর থেকে ১৫ রাউন্ড চায়না রাইফেলের গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
২৬ মিনিট আগে