
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আলামত নিষ্পত্তি শাখায় মাদক ধ্বংসের দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে এসআরবি-৩। তাঁকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। গ্রেপ্তার মো. রেজাউল করিম (৪৫) সিএমএম আদালতের আলামত নিষ্পত্তি শাখার কনস্টেবল।
গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় আজ এসআরবির পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা করেন। পরে গ্রেপ্তার রেজাউল করিমকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি ঢাকা মেট্রো-দক্ষিণের একটি বিশেষ আভিযানিক দল সূত্রাপুর থানাধীন ২৮ নম্বর ওয়ার্ডের ‘বিসমিল্লাহ বিরিয়ানি ঘর’ নামের একটি দোকানে অভিযান চালায়। এ সময় কৌশলে পালানোর চেষ্টা করলে রেজাউল করিমকে আটক করা হয়।
পরে তাঁর দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেট থেকে ১৭৯ গ্রাম ওজনের মোট ১ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৫ লাখ ৩৭ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকা ও একটি ভিভো স্মার্টফোন জব্দ করা হয়।

পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে অনিক সরদারকে সংশোধনের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সহায়তায় রিহ্যাবে পাঠানো হয়েছে। সেখানে তিনি টানা তিন মাস চিকিৎসা গ্রহণ করবেন। অনিক সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত তাঁর স্ত্রী যাতে কাজ করে স্বাবলম্বী হতে পারেন...
১০ মিনিট আগে
ময়মনসিংহের গৌরীপুরে দৈনিক ডেসটিনির উপজেলার প্রতিনিধি সাংবাদিক এইচ টি তোফাজ্জাল হোসেনের বিরুদ্ধে করা মাদক মামলা প্রত্যাহার, ঘটনার নিরপেক্ষ তদন্ত ও তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
২৫ মিনিট আগে
হবিগঞ্জ ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই গরু ও মদের চালান জব্দ করা হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক চারটি চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করে।
৩১ মিনিট আগে
পাবনার ফরিদপুর উপজেলায় একটি বটগাছের নিচে বস্তার ভেতর থেকে ১৫ রাউন্ড চায়না রাইফেলের গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
৩৭ মিনিট আগে