
পাবনার ফরিদপুর উপজেলায় একটি বটগাছের নিচে বস্তার ভেতর থেকে ১৫ রাউন্ড চায়না রাইফেলের গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
আজ সোমবার দুপুরে ফরিদপুর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদ।
পুলিশ জানায়, হাদল ইউনিয়নের প্রত্যন্ত ও বিল অধ্যুষিত এলাকায় একটি সশস্ত্র চরমপন্থী গোষ্ঠীর তৎপরতার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় রোববার রাতে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে কুচলিয়া এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে একটি বটগাছের নিচে লুকিয়ে রাখা বস্তা থেকে গুলি ও অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে চায়না রাইফেলের ১৫ রাউন্ড তাজা গুলি, একটি চাপাতি, একটি বাঁট, একটি ছুরি এবং বিভিন্ন আকারের তিনটি ধারালো দা।
ওসি মঞ্জুরুল হাসান মাসুদ বলেন, হাদল ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল হওয়ায় সেখানে কয়েকটি সশস্ত্র গ্রুপের তৎপরতার তথ্য রয়েছে। এসব গ্রুপের বিরুদ্ধে জলাশয় ও ভূমি দখল, চাঁদাবাজি, লুটতরাজ, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
পুলিশের দাবি, হাদল এলাকায় এর আগেও কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ছাড়া হত্যা ও গুমের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় ফরিদপুর থানায় অস্ত্র ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় হাদল এলাকায় একটি নৌকাবাইচ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আলামত নিষ্পত্তি শাখায় মাদক ধ্বংসের দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে এসআরবি-৩। তাঁকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত...
৯ মিনিট আগে
ময়মনসিংহের গৌরীপুরে দৈনিক ডেসটিনির উপজেলার প্রতিনিধি সাংবাদিক এইচ টি তোফাজ্জাল হোসেনের বিরুদ্ধে করা মাদক মামলা প্রত্যাহার, ঘটনার নিরপেক্ষ তদন্ত ও তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
১৪ মিনিট আগে
হবিগঞ্জ ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই গরু ও মদের চালান জব্দ করা হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক চারটি চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করে।
২০ মিনিট আগে
অর্থ আত্মসাৎ মামলায় প্রাইম ব্যাংক খুলনা শাখার দুই কর্মকর্তা ও এক ব্যবসায়ীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ৩ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৫৬১ টাকা ২৯ পয়সা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে অনুপস্থিত ছিলেন।
৩১ মিনিট আগে