
বিয়ের মাত্র তিন মাস পরই কর্মস্থল পর্তুগালে ফিরে যেতে হয়েছিল সিলেটের ওসমানীনগর উপজেলার মো. শামসুল ইসলাম কামরানকে (২৫)। ভাগ্যের কি নির্মম পরিহাস! ফিরতে না ফিরতেই পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সদ্য বিবাহিত এই যুবক। গত শনিবার রাতে পর্তুগালের সেতুবাল জেলার আলমেদা এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কামরান সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের মৃত মুতলিব আলীর তৃতীয় ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ৯টার পর পর্তুগালের সেতুবাল জেলার আলমেদা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কামরান। দুর্ঘটনার পরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় আলমেদা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রায় চার মাস আগে দেশে এসেছিলেন কামরান। এরপর বিয়ে করেন। বিয়ের মাত্র তিন মাস পর কর্মস্থল পর্তুগালে ফিরে যান। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।
ওসমানীনগরের দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারে মাতম চলছে। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

নওগাঁর ধামইরহাটে যাত্রীছাউনি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার বিহারীনগর যাওয়ার পথে নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে ধানতাড়া মোড়ে যাত্রীছাউনি থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের ধারণা, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীতে রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০) নামের এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় এক ছেলে হত্যার দায় স্বীকার করেছেন। অপর তিন ছেলেকে দুদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ জুলাই) সন্ধ্যার পর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানজিনা ইসলামের কাছে এক ছেলে হত্যার দায় স্বীকার করেছেন।
২ ঘণ্টা আগে
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী এলাকার প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের মধ্যে রোববার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা ১১ জেলের মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন।
২ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঋণ কেলেঙ্কারির ঘটনায় করা চেক প্রত্যাখ্যানের (ডিজঅনার) মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম মাসুদ (এস আলম) ও তাঁর সহোদর মো. আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে বহুল আলোচিত মামলাগুলোর বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
২ ঘণ্টা আগে