
নেত্রকোনার আটপাড়ায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যায় অন্তর মিয়া (২১) নামের এক যুবক ওই শিশুর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন।
ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অন্তর মিয়া ওই শিশুর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে অন্তর মিয়া পালিয়ে যান। রাত ১টার দিকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠান।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আজিজুল হক বলেন, ‘খবর পেয়ে আমি শিশুটির বাড়িতে যাই। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’
এ ব্যাপারে জানতে চাইলে আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে গিয়ে মেয়ে ও তার পরিবারের সঙ্গে কথা বলি। এ ঘটনায় এখনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।’

কুমিল্লার সদর দক্ষিণে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে অটোরিকশাচালক ইকরামুল হককে গ্রেপ্তার করেছে র্যাব-১১। রোববার দিবাগত রাতে চৌদ্দগ্রামের যুক্তিখোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।
৩ মিনিট আগে
গুজবের ওপর ভিত্তি করে পঠন-পাঠন স্তরে পরিবর্তনের আশঙ্কায় বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও বিক্ষোভের অভিযোগ উঠেছে একদল শিক্ষার্থীর বিরুদ্ধে। ক্যাম্পাসে ক্লাস বর্জন করে তারা অধ্যক্ষ ও জেলা প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেয়।
৮ মিনিট আগে
গাজীপুরে অবৈধভাবে গ্যাস সরবরাহ, গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি ও সংযোগ ব্যবহারে অনিয়মের অভিযোগে ছয়টি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে স্টেশনগুলোর বিরুদ্ধে মোট ২ কোটি ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
৩৮ মিনিট আগে
নওগাঁর বদলগাছীর লক্ষ্মীপুর গ্রামে নিজ শয়নকক্ষ থেকে সিফাত হোসেন নামে ১৫ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বিয়েতে অসম্মতির কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।
৩৮ মিনিট আগে