ঝিনাইদহ সদর উপজেলার কালিচরণপুর ইউনিয়নে সাবেক এক পুলিশ সদস্য এবং স্থানীয় তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
আজ সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মধুপুর চৌরাস্তা বাজার থেকে নিজ গ্রাম হাজরাতলায় ফেরার পথে তাঁদের ওপর এই হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—হাজরাতলা গ্রামের মৃত ইসহাক বিশ্বাসের ছেলে সাবেক পুলিশ সদস্য মো. আবদুল খালেক (৬২) এবং একই এলাকার ইশারত মোল্লার ছেলে মো. মোজাহার মোল্লা (৫০)। মোজাহার মোল্লা কালিচরণপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তরকাষ্টসাগরা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় বাজার থেকে আবদুল খালেক ও মোজাহার মোল্লা একসঙ্গে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁদের গতিরোধ করে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় তাঁদের ডাকচিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে গেলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘বাজার থেকে বাড়ি ফেরার পথে দুজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আহতরা বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’

গাজীপুরে অবৈধভাবে গ্যাস সরবরাহ, গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি ও সংযোগ ব্যবহারে অনিয়মের অভিযোগে ছয়টি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে স্টেশনগুলোর বিরুদ্ধে মোট ২ কোটি ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
১১ মিনিট আগে
নওগাঁর বদলগাছীর লক্ষ্মীপুর গ্রামে নিজ শয়নকক্ষ থেকে সিফাত হোসেন নামে ১৫ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বিয়েতে অসম্মতির কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।
১১ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়ায় রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে মেরে ফেলা হয় খামারির মাছ। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয় খামারির। আজ সোমবার সকালে উপজেলার জাহাজমারা সেন্টারবাজার-সংলগ্ন বিরবিরি গ্রামে এই ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে বাদ পড়া সাত কৃতি শিক্ষার্থীকে (চলতি বছর এসএসসি পাস) সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। আগের তালিকায় থাকা আটজনের সঙ্গে এই সাতজনকে যুক্ত করে মোট ১৫ জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সোমবার উপজেলা প্রশাসনের সভাকক্ষে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। তবে আয়োজনটিতে কোনো সংবাদমাধ্যমক
৩৭ মিনিট আগে